প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

মাদারীপুরে ট্রাক ডাকাতির রহস্য উদঘাটন, লুটের মাল উদ্ধার



মাদারীপুর থেকে ডাকাতির মাধ্যমে লুট হওয়া তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপি) ৪৬২টি খালি সিলিন্ডার ঢাকার আশুলিয়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত প্রায় ১১টার দিকে আশুলিয়ার গকুলনগর টানপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব সিলিন্ডার উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় মাদারীপুর জেলার শিবচর থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুরের শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার সালাহ উদ্দিন কাদের গণমাধ্যমকে জানান, গত ৭ জানুয়ারি দিবাগত রাতে আশুগঞ্জ থেকে আইগ্যাসের খালি সিলিন্ডারবাহী একটি ট্রাক মাদারীপুরের শিবচর থানাধীন বাচামারা এলাকায় পৌঁছালে একটি ডাকাত দল ট্রাকটির গতিরোধ করে। এ সময় তারা চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ট্রাকের নিয়ন্ত্রণ নেয়।

তিনি আরও জানান, ডাকাতরা আহত চালককে ঘটনাস্থলে ফেলে রেখে ট্রাকে থাকা ৪৬২টি খালি এলপি গ্যাস সিলিন্ডার লুট করে পালিয়ে যায়। পরে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়া থেকে লুট হওয়া সিলিন্ডারগুলো উদ্ধার করা সম্ভব হয়।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag
আরও খবর