ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

পশ্চিমবঙ্গের বইয়ের ছবি দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: শিক্ষামন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-01-2023 03:26:37 pm

নতুন পাঠ্যবই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, নতুন পাঠ্যবইয়ে ইসলাম ধর্মবিরোধী বিষয় আছে—এ বক্তব্য সত্য নয়। বলা হচ্ছে, ইসলাম ধর্মসংক্রান্ত সব বিষয় সরিয়ে দিয়ে ভিন্নধর্মী জিনিসপত্র আনা হয়েছে, এটিও একেবারে অসত্য। 


তিনি বলেন, ভারতের পশ্চিমবঙ্গের একটি বইয়ের ছবি দিয়ে এই অপপ্রচার চালানো হচ্ছে, যে বইটি এখন সেখানেও চলে না। একটা অপশক্তি আছে, যারা এসব মিথ্যাচার চালিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়।


শনিবার (২১ জানুয়ারি) চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের দশম সমাবর্তন অনুষ্ঠানে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। 


তিনি বলেন, ‘নতুন পাঠ্যবইয়ে ধর্মবিরোধী কোনো বিষয় থাকার সুযোগ নেই। কারণ, আমরা নৈতিকতার শিক্ষায় বিশ্বাস করি এবং ধর্মীয় শিক্ষা সেই নৈতিকতার মূল স্তম্ভ। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বিষয়ে ব্যাপক অপপ্রচার চলছে।’


পাঠ্যবইয়ে ভুলের বিষয়ে মন্ত্রী বলেন, ‘যারা বইয়ের ভুল শনাক্ত করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। নবম-দশম শ্রেণির বইয়ে কিছু ভুল শনাক্ত হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, ২০১৩ সাল থেকে প্রতিবছরের বইয়ে এই ভুল ছিল। কিন্তু কখনো কারও চোখে পড়েনি। এ বছর শিক্ষার্থীরা বইগুলো খুব মনোযোগ দিয়ে পড়েছে বলেই ভুল ধরা পড়েছে। এই যে পাঠ্যবইয়ের প্রতি শিক্ষার্থীদের মনোযোগ, এটি পাঠ্যবইগুলোর মান উন্নত করতে এবং আরও নির্ভুল করতে আমাদের সহযোগিতা ও অনুপ্রাণিত করবে।’


নতুন শিক্ষাক্রমের বিষয়ে দীপু মনি বলেন, ‘ষষ্ঠ, সপ্তম ও প্রথম শ্রেণির নতুন শিক্ষাক্রমের বইগুলো পরীক্ষামূলক। গত বছর ৬০টি প্রতিষ্ঠানে পাইলটিং প্রোগ্রাম চালানো হয়েছে। এখন ৩৩ হাজার প্রতিষ্ঠানে বইগুলো যাচ্ছে। এ বছর পরীক্ষামূলকভাবে বইগুলো যাবে। কোথাও তথ্যগত ভুল থাকলে, কোনো বিষয়বস্তু বা ছবি আপত্তিকর মনে হলে আমাদের জানাবেন। আমরা পরবর্তী সংস্করণে পরিমার্জন করব।’


দেশে চলমান কাগজ–সংকট নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘গত বছর কাগজশিল্প বিরাট একটি সংকটের সম্মুখীন হয়েছে। কাগজের একটি বিশাল সংকট ছিল। কাগজ তৈরিতে ব্যবহার হওয়া ভার্জিন পাল্প পাওয়া যাচ্ছিল না। ডলার পরিস্থিতির কারণে আমদানির দিকেও যেতে পারিনি। এর পরেও সব শিল্পের সহযোগিতায় ১ জানুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে ৮০ শতাংশ বই পৌঁছে দিতে পেরেছি। প্রত্যেক শিক্ষার্থী বই পেয়েছে। হয়তো কেউ ৫টি, কেউ ৩টি পেয়েছে। তবে সবাই পেয়েছে। বাকি বইগুলো এ মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে।’

আরও খবর