নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

তাজিম–মাহফুজুর–অপুর নেতৃত্বে চবির ‘হাওর স্টুডেন্ট'স এসোসিয়েশন’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আঞ্চলিক সংগঠন ‘হাওর স্টুডেন্টস এসোসিয়েশন’-এর ২০২৫–২৬ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২১–২২ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের মুহাম্মদ তাজিম ভূইয়া, সাধারণ সম্পাদক হয়েছেন একই সেশনের গণিত বিভাগের মাহফুজুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন সমাজতত্ত্ব বিভাগের এমদাদুল হক অপু।


বুধবার (১৪ জানুয়ারি) হাওর স্টুডেন্টস এসোসিয়েশনের সদ্য সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তানভীর ইসলাম নাহিদ, বায়েজিদ মিয়া, তোফাজ্জল হোসাইন ও প্রিন্স দাস। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোজাহিদুল ইসলাম ও মো. আলফাজ। সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক অপু এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন শাহরিয়ার চৌধুরী ইমন ও মো. শাওন।


নতুন এ কমিটিতে অর্থ সম্পাদক হয়েছেন আল আমিন ভূইয়া দীপ্ত, উপ-অর্থ সম্পাদক মো. নেসার উদ্দিন, দপ্তর সম্পাদক হিসেবে মো. রিয়াদ ভূইয়া, উপ-দপ্তর সম্পাদক তাহমিদ সাকিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক কবির হোসাইন, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক জুবায়ের আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক ইখতিয়ার উদ্দিন, উপ-শিক্ষা বিষয়ক সম্পাদক সানাউর রহমান মাহাদি, ক্রীড়া সম্পাদক আহসানুল হক জনি, উপ-ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম, আইন সম্পাদক হিসেবে আরবি আক্তার, সহ-আইন সম্পাদক আশরাফুল ইসলাম, সংস্কৃতি ও সাহিত্য বিষয়ক সম্পাদক অনিন্দিতা নিধি, সহ-সংস্কৃতি ও সাহিত্য বিষয়ক সম্পাদক রাহুল দেবনাথ এবং ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নিশাত জাহান পর্ণা।


কমিটির কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন রাফি মাহমুদ, আয়েশা আক্তার, ইমা আক্তার, মাহমুদ হাসান, জিনিয়া আক্তার, মাহমুদ, দূর্জ ও ওয়ায়েস করণী।


নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক অপু বলেন, “হাওর অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সংযোগ ও সহযোগিতা বাড়িয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ ও কার্যকর সংগঠন হিসেবে হাওর স্টুডেন্টস এসোসিয়েশনকে এগিয়ে নেওয়াই আমাদের অঙ্গীকার।”


সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাওর অঞ্চলের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করা, তাদের শিক্ষা ও অধিকার নিয়ে কাজ করা এবং একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলাই হাওর স্টুডেন্টস এসোসিয়েশনের মূল লক্ষ্য।”


নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ তাজিম ভূইয়া বলেন, “হাওরের জল-হাওয়া আমাদের যে পরিচয় দিয়েছে, সেই গৌরবময় পরিচয়কে ধারণ করেই শেকড়ের টানে ভ্রাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ হতে চাই। আমাদের হাওর অঞ্চল যেমন সম্পদে সমৃদ্ধ, তেমনি এর শিক্ষার্থীরাও অসীম সম্ভাবনাময়। তাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাওর অঞ্চলের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করা, তাদের শিক্ষা ও অধিকার নিয়ে কাজ করা এবং একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলাই হাওর স্টুডেন্টস এসোসিয়েশনের মূল লক্ষ্য।”

উল্লেখ্য, আগামী এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়েছে।

আরও খবর