প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

আমার কোনো গ্রুপ নাই, আমি গ্রুপ করার জন্য আসিনি — বিএনপি প্রার্থী আব্দুল বারী

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: “আমার কোনো গ্রুপ নাই, আমি গ্রুপ করার জন্য আসিওনি। আমার কোনো গ্রুপ করার দরকারও পড়বে না। আমি সকলের জন্য কাজ করবো ইনশাআল্লাহ” এমন মন্তব্য করেছেন জয়পুরহাট–২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী আব্দুল বারী। ১৫ (জানুয়ারী) বৃহস্পতিবার বিকেলে ক্ষেতলালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, রাজনীতিতে বিভাজন নয়, ঐক্যই তার মূল লক্ষ্য। জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই তিনি সামনে এগিয়ে যেতে চান। আব্দুল বারী আরও বলেন, তিনি দীর্ঘদিন রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে পালন করেছেন। সাবেক সচিব ও জেলা প্রশাসক (ডিসি)সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদে থাকার অভিজ্ঞতা থেকে তিনি জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এলাকার উন্নয়ন, সুশাসন ও জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সুযোগ পেলে তিনি জয়পুরহাট–২ আসনের সর্বস্তরের মানুষের জন্য নিরলসভাবে কাজ করবেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এইচ এম ওবাইদুর রহমান সুইট, উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থ, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম, সাধারণ সম্পাদক- সহকারী অধ্যাপক নাফিউল হাদী মিঠু, ক্ষেতলাল প্রেসক্লাবের সহসভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান আলীসহ ক্ষেতলাল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
Tag
আরও খবর