শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

ত্রয়োদশ সংসদ নির্বাচন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি, মোতায়েন হচ্ছে ২০৯ প্লাটুন সদস্য

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে যশোরসহ দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনী দায়িত্ব পালনে এই রিজিয়নে সর্বমোট ২০৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।ব্রিফিংয়ে জানানো হয়, যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) দায়িত্বপূর্ণ তিনটি জেলা— যশোর, নড়াইল ও গোপালগঞ্জের ১১টি সংসদীয় আসনে মোট ২৯ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ মোতায়েন প্রক্রিয়া সম্পন্ন হবে। বিজিবি নির্বাচনী এলাকায় মোট ১১টি অস্থায়ী বেস ক্যাম্প স্থাপন করবে এবং সদস্যরা ‘মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে কাজ করবেন।

নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ৭০টি স্থানে বিজিবি চেকপোস্ট পরিচালনা করবে। এছাড়া ভোটকেন্দ্রের আশেপাশে নিয়মিত টহল জোরদার করা হবে। যশোর রিজিয়নের অবশিষ্ট ৬টি ব্যাটালিয়ন আরও ১৫টি জেলার ৫১টি সংসদীয় আসনে ১৮০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করবে।সংবাদ সম্মেলনে গত এক বছরে (২০২৫ সাল) বিজিবির সাফল্য ও অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। জানানো হয়, গত এক বছরে যশোর রিজিয়ন কুষ্টিয়া থেকে সাতক্ষীরা পর্যন্ত ৬০০ কিলোমিটার সীমান্তে অভিযান চালিয়ে মোট ৩৭৭ কোটি ৪৬ লাখ টাকার মালামাল আটক করেছে। এর মধ্যে ৫৮ কেজি স্বর্ণসহ বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকদ্রব্য রয়েছে।বিশেষ করে যশোর ৪৯ ব্যাটালিয়ন এককভাবে গত এক বছরে ৮২ কোটি ৪৫ লাখ টাকার চোরাচালান পণ্য এবং ৩ কোটি ২৭ লাখ টাকার মাদকসহ ১৬৫ জন আসামিকে আটক করতে সক্ষম হয়েছে।লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, "সীমান্ত সুরক্ষা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা সজাগ। বিশেষ করে মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি অনুসরণে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। আসন্ন নির্বাচনে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করব।"প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর