শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে বহেরাতলা দক্ষিণ ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মেদ (তুরাগ খান) মাদারীপুর-১ (শিবচর) আসনের স্বতন্ত্র প্রার্থীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন,
“আমি শেষবারের মতো সতর্ক করে বলতে চাই—যারা স্বতন্ত্র প্রার্থী হয়েও নিজেদের বিএনপি দাবি করছেন, তারা আর কেউ বিএনপির নাম ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাবেন না। নিজেকে বিএনপি পরিচয় দিতে হলে অবশ্যই ধানের শীষ প্রতীকে পরিচয় দিতে হবে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একমাত্র প্রতীক ধানের শীষ।”
তিনি আরও বলেন, বিএনপির আদর্শ ও দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ দলীয় পরিচয় ব্যবহার করতে পারবে না। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বহেরাতলা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন (নোয়াব মাস্টার)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী নাদীরা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক সাহাদাত হোসেন খান (সাহাদত কমিশনার) এবং সদস্য সচিব সোহেল রানা।
এছাড়াও অনুষ্ঠানে শিবচর উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, তাঁতী দলসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথিসহ শিবচর উপজেলা বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
১ ঘন্টা ২ মিনিট আগে
১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১ ঘন্টা ৫৬ মিনিট আগে
২ ঘন্টা ৩ মিনিট আগে
২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩ ঘন্টা ১৭ মিনিট আগে