জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলমান ঠাকুরগাঁওয়ে সোনার মূর্তির লোভ দেখিয়ে প্রতারণা, ভাই-বোন গ্রেপ্তার এক পশলা বৃষ্টিতেই ডুবে যায় বাবুপুর, উন্নয়নের ছোঁয়া নেই ড্রেনেজ ব্যবস্থায় র‌্যাবের অভিযানে খুশি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ দিনাজপুরে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বিএনপি জনবান্ধব ও সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার --এমপি জাহাঙ্গীর আলম ‎লোকালয়ে অজগরের হানা: উদ্ধার করে সুন্দরবনের অবমুক্ত আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে ইউএনও লাখাইয়ের মিনি কক্সবাজার নামে পরিচিত চিকনপুর ব্রিজে বর্ষার আগমনে বাড়ছে পর্যটকদের ভিড়। লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রম শুরু। তজুমদ্দিন চর ব্লক লিডারের অত্যাচারের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন। গোয়ালন্দের সন্তান রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের মৃত্যু ঘিরে প্রশ্ন, তদন্ত চায় পরিবার গোয়ালন্দে অটোরিক্সা চালককে হত্যা, গাড়ি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি জব্দ দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মোল্লা লালপুরে বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ অনুষ্ঠিত কচুয়ায় নিজ অর্থায়নে সড়কে গর্ত ভরাট করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হুসাইন জাকির

৫ মাস ১১ দিনে হাফেজ হলো ৯ বছরের নুসরাত

মাত্র ৫ মাস ১১ দিনে পবিত্র কোরআনের ৩০ পারা হেফজ করে হাফেজ হয়েছেন ৯ বছর বয়সী নুসরাত জাহান ইভা। মিরসরাইয়ের দারুল হুদা মহিলা মাদরাসা থেকে এই কৃতিত্ব অর্জন করেন নুসরাত। এর আগে ইভার বড় ভাই ইফতেখার আলম ১১ মাসে কোরআনে হাফেজ হয়। নুসরাত কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বড়দইল ইউনিয়নের মিয়া বাড়ি গ্রামের ইদ্রিছ আলম মজুমদার ও নাছিমা আক্তারের একমাত্র মেয়ে। তার বাবা মিরসরাইয়ের বিএসআরএম ফ্যাক্টরিতে চাকুরির সুবাদে ৫ বছর ধরে উপজেলার বারইয়ারহাটে ভাড়া বাসায় থাকেন। রোববার (১৮ জানুয়ারি) মাদরাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
নুসরাতের বাবা ইদ্রিছ আলম মজুমদার বলেন, ‘আমাদের আশা ছিল, ছেলেমেয়ে দু’জনকে কোরআনে হাফেজ বানাবো। প্রথমে আমার ছেলে ইফতেখার আলম ১১ মাসে কোরআন  হাফেজ হয়েছেন। এরপর মেয়ে নুসরাতকে দারুল হুদা মহিলা মাদরাসায় ভর্তি করানো হয়। আলহামদুলিল্লাহ, সে মাত্র ৫ মাস ১১ দিনে কোরআন হাফেজ হয়েছেন। অল্প সময়ে আমার ছেলেমেয়ে হাফেজ হয়েছেন এটা আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আল্লাহর অশেষ রহমত ছাড়া কিছুতেই সম্ভব না। দু’জন হাফেজের বাবা হিসেবে পরিচিতি পাওয়ায় আমাদের আর কোন দুঃখ নেই। সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন।’


নুসরাতের বড় ভাই হাফেজ ইফতেখার আলম বলেন, ‘আলহামদুল্লিাহ। আমার বাবা-মায়ের আশা পূর্ণ হয়েছে। আমার পর ছোট বোন মাত্র ৫ মাস ১১ দিনে কোরআন হাফেজ হয়েছেন। আমি ১১ মাসে হেফজ সম্পন্ন করেছিলাম। আমি বিভিন্ন স্থানে প্রতিযোগিতায় অংশ নিয়ে ৬-৭ টাতে পুরস্কারও অর্জন করেছি। ছোট বোন আমার চাইতে অনেক মেধাবী। সে ভবিষ্যতে বড় আলেম হবে।’
দারুল হুদা মহিলা মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা শহীদুল ইসলাম বলেন, ‘আজ আমাদের জন্য আনন্দের দিন। নুসরাত ২০২৫ সালের জুলাই মাসের ২৬ তারিখে হেফজ শুরু করে চলতি জানুয়ারির ৬ তারিখে শেষ করেন। সে প্রায় ১০-১২ পৃষ্ঠা করে হেফজ করতো, এমনকি আমাদের মাসিক ৩ দিন যে ছুটি থাকতো তখন সে বাড়িতে গেলে তখন অন্তত ৩ পারা মুখস্থ করে আসতো। আমি যখন তার কাছ থেকে পড়া নিতাম তখন খুবই আশ^র্য্য হতাম। এটি সত্যিই আল্লাহর অনেক বড় নেয়ামত।’
দারুল হুদা মহিলা মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ শোয়াইব বলেন, ‘আমরা ছেলেদের হেফজখানার পাশপাশি আলাদাভাবে মেয়েদের হেফজখানা প্রতিষ্ঠা করেছি। এ বছর বেশ কয়েকজন ছাত্রী হেফজ শেষ করেছেন। তারমধ্যে একজন ছাত্রী ৫ মাস ১১ দিনে হেফজ সম্পন্ন করেছে। তার ঐকান্তিক ইচ্ছা, শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা ও পরিবারের সহযোগিতায় সে এত অল্প বয়সেই এই কীর্তি গড়েছে।’

Tag
আরও খবর



deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৩০ দিন ৭ ঘন্টা ৮ মিনিট আগে