ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

বানিয়াচং মডেল প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ



 ব্যাপক উৎসাহ উদ্দিপনাও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বানিয়াচং মডেল প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) সিলেটের পর্যটন নগরী জাফলংয়ে এবারের পর্ব অনুষ্ঠিত হয়। ভোর থেকেই একে অপরকে মুঠোফোনের মাধ্যমে নিদ্রাভঙ্গ করতে থাকেন নেতৃবৃন্দ। সকাল ৮টার সময় কার্যালয়ের সামন থেকে গ্রুপ ছবি তোলার পর শুরু হয় ৩টি  নোহা গাড়ি যোগে জাফলংয়ের উদ্দেশ্যে পথচলা। পথিমধ্যে সিলেটের পাপড়ী হোটেলে সকালের নাস্তা সেরে দুপুর ১টায় গন্তব্যে পৌঁছা।


এরপর যার যার মতো করে আড়াই ঘন্টা যাবত পানিতে সাঁতার কাটা, ঘোড়ায় আরোহণ ও ছবি তোলাসহ অবাধ বিচরণ। এরপর বিকাল ৩টায় মেঘালয় পাহাড়ের পাদদেশে র‌্যাফেল ড্র এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্র এর ১ম পুরস্কার পেয়েছেন মডেল প্রেসক্লাবের নির্বাহী সদস্য ইমতিয়াজ আহমেদ লিলু, ২য় দফতর সম্পাদক তানজিল হাসান সাগর ও ৩য় আইন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন।


মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জীবন আহমেদ লিটন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু’র সঞ্চালণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মডেল প্রেসক্লাবের উপদেষ্টা ও উপজেলা আওয়ামীলীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল মিয়া।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্হার যুগ্নসাধারণ সম্পাদক  মোঃ সাহিবুর রহমান, বিশিষ্ট লেখক মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম ও প্রবাসী মোঃ শাহেদ আহমদ । এসময় আরও উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ মোঃ আব্দাল মিয়া, নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন, শেখ সফিকুল ইসলাম সফিক, আব্দুল মালিক, এম এ কাদির বাবুল, আজহারুল ইসলাম সুমন ও মোঃ আনোয়ার হোসেনসহ সাধারণ সদস্যবৃন্দ।

আরও খবর