পবিত্র শবে বরাত কবে পালিত হবে তা আজ সন্ধ্যায় চূড়ান্তভাবে জানা যাবে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টায় (বাদ মাগরিব) শাবান মাসের চাঁদ দেখার জন্য সভা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সভার সভাপতিত্ব করবেন ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন। সভাটি অনুষ্ঠিত হবে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমের সভাকক্ষে।
ইসলামিক ফাউন্ডেশন রোববার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ টেলিফোন নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবে বরাত পালিত হয়। শাবান মাস শেষেই ঈদের আনন্দ বার্তা নিয়ে শুরু হয় মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান। সোমবার শাবান মাসের চাঁদ দেখা গেলে মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে, শবে বরাত পালিত হবে ২ ফেব্রুয়ারি দিবাগত রাতে।
চাঁদ দেখা না গেলে মঙ্গলবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে, শাবান মাস শুরু হবে বুধবার (২১ জানুয়ারি)। এক্ষেত্রে ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালিত হবে।
৩২ দিন ৯ ঘন্টা ৩ মিনিট আগে
৩৮ দিন ১১ ঘন্টা ৫ মিনিট আগে
৪০ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে
৪৩ দিন ৫৪ মিনিট আগে
৬৭ দিন ১২ ঘন্টা ১৬ মিনিট আগে
১১৪ দিন ৫৯ মিনিট আগে
১১৫ দিন ৪ ঘন্টা ২০ মিনিট আগে
১১৬ দিন ১০ ঘন্টা ১৭ মিনিট আগে