প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

শিবচরে মানবপাচার মামলায় নারীসহ দুইজন গ্রেপ্তার



বাংলাদেশে ক্রমবর্ধমান বেকার সমস্যা বর্তমানে একটি গুরুতর সামাজিক সংকটে রূপ নিয়েছে। কর্মসংস্থানের অভাবে উন্নত জীবনের আশায় দেশের বিপুলসংখ্যক যুবক প্রবাসমুখী হচ্ছেন। ইউরোপের দেশ ইতালি অনেকের প্রথম পছন্দ হওয়ায় এই সুযোগকে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে উঠেছে মানবপাচারকারী দালালচক্র। এর ফলে প্রতিনিয়ত মানবপাচারের শিকার হচ্ছেন অসংখ্য যুবক।

ভুক্তভোগীদের অনেকেই সামাজিক ও রাজনৈতিক চাপ, ভয়ভীতি এবং প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতার অভিযোগের কারণে দালালদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সাহস পান না বলে জানা গেছে।

এমনই এক ঘটনায় মাদারীপুরের শিবচরে মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু বক্কর ও মনির নামে দুই যুবককে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে একটি দালালচক্র জনপ্রতি ২২ লাখ টাকা করে মোট ৪৪ লাখ টাকা গ্রহণ করে এবং লিবিয়া নিয়ে যায়। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও অভিযুক্তরা তাদের ইতালি পাঠাতে ব্যর্থ হয়।

পরবর্তীতে স্থানীয়ভাবে সালিশ বৈঠকের মাধ্যমে ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হলেও অভিযুক্তরা তা পরিশোধে গড়িমসি করতে থাকে। একপর্যায়ে ভুক্তভোগীরা মানবপাচার আইনে মামলা দায়ের করলে তদন্তের সূত্র ধরে শুক্রবার সকালে শিবচর উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের কলাতলা নদীর পাড় এলাকা থেকে মানবপাচার চক্রের এক নারীসহ দুই সদস্যকে গ্রেপ্তার করে শিবচর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—এচহাক মুন্সী ও লাইলী বেগম। মানবপাচার মামলায় শুক্রবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাদের মাদারীপুর জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

শিবচর থানা সূত্রে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে হয়।

Tag
আরও খবর