প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

সরস্বতী পূজাকে ঘিরে উৎসবমুখর মাদারীপুর



বিদ্যার দেবী সরস্বতী মাতার পূজাকে কেন্দ্র করে মাদারীপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে শহর ও জেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে পূজাঅর্চনায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। দেবীর কাছে বিদ্যা, জ্ঞান ও মেধার প্রার্থনা করেন তারা।

জেলা ও পৌরসভা এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে শুধুমাত্র মাদারীপুর পৌরসভার মধ্যেই বসেছে ৬৫টি পূজা মণ্ডপ। শুক্রবার শুরু হওয়া এই উৎসব আগামী রোববার সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। পূজা উপলক্ষে বিভিন্ন জেলা থেকে হাজারো দর্শনার্থীর আগমন ঘটছে।

সরস্বতী পূজা উপলক্ষে শুক্রবার সকালে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে যান বিএনপির মনোনীত মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী জাহান্দার আলী মিয়া। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি শহরের বিভিন্ন পাড়া-মহল্লার পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

মাদারীপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণতোষ মন্ডল জানান, প্রায় ২০০ বছর ধরে সরস্বতী পূজার শেষ দিনে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হলেও এবছর নিরাপত্তার কারণে র‌্যালি আয়োজন করা হচ্ছে না। তবে তিন দিনব্যাপী পূজার সব আয়োজন মণ্ডপের ভেতরেই অনুষ্ঠিত হবে।

এদিকে, পূজাকে ঘিরে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের পাশাপাশি পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিএনপির এমপি প্রার্থী জাহান্দার আলী মিয়া বলেন, মাদারীপুরে কয়েকশ বছর ধরে সরস্বতী পূজা অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়ে আসছে। এবছরও পূজা যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে বিএনপি নেতাকর্মীরা সার্বক্ষণিক খোঁজখবর রাখবে।

Tag
আরও খবর