একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন “তেলাকুচা পাতা: ডায়াবেটিস নিয়ন্ত্রণে সম্ভাবনাময় ভেষজ, তবে প্রয়োজন সতর্কতা” ধামরাইয়ে রোমা-এমপি দ্বন্দ্বে উত্তপ্ত রাজনীতি মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১ ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস কুলিয়ারচরে দিনে-দুপুরে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ সভা অনুষ্ঠিত বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর রাবির সাংবাদিক হামলার বিচার দাবিতে জাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা

ক্ষমতার নয়, ১৮ কোটি মানুষের বিজয়ের রাজনীতি চাই: জামায়াতে আমির




দেশচিএ: হাদিসুর রহমান


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতের রাজনীতি ক্ষমতা দখলের জন্য নয়, বরং দেশের ১৮ কোটি মানুষের প্রকৃত বিজয় নিশ্চিত করার জন্য। ক্ষমতায় গিয়ে দেশ লুটেপুটে খাওয়ার কোনো অভিপ্রায় জামায়াতের নেই বলে তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন।


রবিবার রাজধানীর ধূপখোলা মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আসন্ন ১২ তারিখে যদি কোনো দুর্বৃত্ত ভোটের বাক্সে হাত দেওয়ার চেষ্টা করে, তাহলে জনগণের সহযোগিতায় তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি শক্তির হস্তক্ষেপের তীব্র সমালোচনা করে জামায়াত আমির বলেন, “বাংলাদেশের মানুষ যখন নিজেদের মুক্তির পথ খুঁজছে, ঠিক তখনই কিছু বিদেশি শক্তি প্রকাশ্যে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। আমরা বিনয়ের সঙ্গে, কিন্তু দৃঢ় কণ্ঠে বলতে চাই অনুগ্রহ করে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না।”


তিনি আরও বলেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তবে কোনো ধরনের আধিপত্য বা চাপ মেনে নেওয়া হবে না। দেশের বিষয়ে বিদেশি হস্তক্ষেপ জনগণ কখনোই গ্রহণ করবে না বলে তিনি মন্তব্য করেন।


জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, “জুলাই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, জুলাই ১৮ কোটি মানুষের। এই আন্দোলনের কোনো একক মাস্টারমাইন্ড নেই। একে কারও একার কৃতিত্ব হিসেবে তুলে ধরা হলে শহীদদের আত্মত্যাগকে অবমাননা করা হবে। এই লড়াইয়ের প্রকৃত মাস্টারমাইন্ড ছিল দেশের সাধারণ মানুষ।”


জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা দোয়া, ভালোবাসা ও ভোটের মাধ্যমে আমাদের একটি সুযোগ দিন। আল্লাহর ওপর ভরসা রেখে আমরা ঘোষণা দিচ্ছি আমরা কোনো চাঁদা নেব না, চাঁদাবাজিও করতে দেব না। আমরা দুর্নীতি করব না এবং কোনোভাবেই দুর্নীতিকে সহ্য করব না।”

আরও খবর