প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

চুয়ান্ন বছরে ১২ বার সংসদে গিয়েও কেউ কোরআনের আইন প্রতিষ্ঠিত করেনি

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : ​গত ৫৪ বছরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি মোট ১২ বার সংসদে গেলেও তারা কেউ কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, “কোরআন যদি সংসদে যায়, তবে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের সংসদ থেকে চিরতরে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ।” ​শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে জয়পুরহাটের ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ​অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জামায়াতে ইসলামী সবসময় ইসলামের আইন চায়। শুধু মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করলেই দায়িত্ব শেষ হবে না, কোরআনকে জাতীয় সংসদে নিয়ে যেতে হবে। যে দলে দুনিয়া ও আখিরাতের কর্মসূচি আছে, সেই দলকে সবার সমর্থন করা উচিত। ​জনসভায় জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ বক্তব্য দেওয়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। বিগত সরকারের সময়ে নিজের ওপর ঘটে যাওয়া জুলুম ও অবিচারের কথা তুলে ধরে তিনি কান্নায় ভেঙে পড়েন। নির্বাচিত হলে তিনি তাঁর এলাকার আঁচরাঙ্গা দিঘী, বিলেরঘাট ও নান্দাইল দীঘির মতো পর্যটন কেন্দ্রগুলোকে আধুনিকায়নের প্রতিশ্রুতি দেন। ​উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ, সেক্রেটারি গোলাম কিবরিয়া ও সহ-সেক্রেটারি মামুনুর রশিদ। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন শুরা সদস্য অ্যাডভোকেট নুরুজ্জামান সরকার, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, এবি পার্টির জেলা সভাপতি সুলতান মো. সামসুজ্জামান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন প্রমূখ।
Tag
আরও খবর