শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

বাঘারপাড়ায় আজ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হচ্ছেন মতিয়ার রহমান ফারাজী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা ও নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসন। এরই ধারাবাহিকতায় আজ বাঘারপাড়া বাজারের ব্যবসায়ী সমাজের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হতে যাচ্ছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মতিয়ার রহমান ফারাজী।বাঘারপাড়া বাজার ব্যবসায়ী বৃন্দের আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনাব ফরাজী ব্যবসায়ীদের সুখ-দুঃখের কথা শুনবেন এবং আসন্ন নির্বাচন নিয়ে তার পরিকল্পনা ও দলের বার্তা পৌঁছে দেবেন।

বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মতবিনিময় সভার মাধ্যমে স্থানীয় ব্যবসায়িক সমস্যাগুলো প্রার্থীর কাছে সরাসরি তুলে ধরার সুযোগ তৈরি হবে। একই সাথে এলাকার উন্নয়ন ও আগামীর সমৃদ্ধ বাঘারপাড়া বিনির্মাণে ব্যবসায়ীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হবে।উক্ত সভায় বাঘারপাড়া বাজারের সকল স্তরের ব্যবসায়ীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

আরও খবর