নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয় আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী-নির্যাতিত মানুষের নেতা : জামায়াতের আমির শফিকুর রহমান সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

অভয়নগরে মধ্যরাতের আতঙ্ক: রানাগাতীতে ককটেল বিস্ফোরণ, ভোটের আগে শঙ্কায় গ্রামবাসী

ভোটের আবহে তপ্ত অভয়নগরে আবারও গভীর রাতে বিকট শব্দে প্রকম্পিত হলো জনপদ। উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামে বুধবার দিবাগত মধ্যরাতে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাত্র সাত দিন আগে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে জনমনে নিরাপত্তার প্রশ্নটি নতুন করে সামনে এসেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, রাত তখন প্রায় ১২টা। গ্রামবাসী যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই পরপর তিনটি উচ্চ শব্দে কেঁপে ওঠে পুরো রানাগাতী এলাকা। রাতের নিস্তব্ধতা ভেঙে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের এই তৎপরতায় আতঙ্কিত মানুষ ঘরের বাইরে বের হতে সাহস পাননি। স্থানীয়দের দাবি, এটি নিছক কোনো ঘটনা নয় বরং নির্বাচনের আগে সাধারণ ভোটারদের মানসিক চাপে ফেলার একটি পরিকল্পিত প্রয়াস।


খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরদিন সকালেও দ্বিতীয় দফায় তদন্ত চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে একটি অ-বিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে পুলিশ সেটিকে নিরাপদ হেফাজতে নিয়ে আলামত হিসেবে জব্দ করেছে।"এক সপ্তাহের মধ্যে অভয়নগরে এটি দ্বিতীয় বিস্ফোরণ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দা বলেন,এভাবে চলতে থাকলে আমরা ভোটকেন্দ্রে যাব কীভাবে?"আগামী সপ্তাহে দেশজুড়ে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন ও গণভোটকে ঘিরে এমনিতেই রাজনৈতিক অঙ্গন মুখর। স্থানীয়দের আশঙ্কা, নির্বাচনি পরিবেশ অস্থিতিশীল করতে এবং জনমনে ভীতি সঞ্চার করতেই রানাগাতীকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সাধারণ মানুষের দাবি, শুধু আলামত সংগ্রহ নয়, বরং পর্দার আড়ালের মূল হোতাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ টহল জোরদার করা হলেও সাধারণ মানুষের চোখে-মুখে এখনো কাটেনি আতঙ্কের ছাপ।

আরও খবর