শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা

যশোরে ছুরিকাঘাতে ব্যবসায়ী রক্তাক্ত: ৩ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট

যশোর শহরের রেলগেট তেঁতুলতলা এলাকায় দুর্ধর্ষ ছিনতাইয়ের শিকার হয়েছেন চট্টগ্রাম থেকে আসা মাহফুজুর রহমান (৪০) নামে এক ব্যবসায়ী। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ভরদুপুরে নির্জন স্থানে তাকে কুপিয়ে নগদ ৩ লাখ টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।ভুক্তভোগী মাহফুজুর রহমান চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল গ্রামের জানে আলম সওদাগরের ছেলে। ব্যবসায়িক কাজে তিনি বর্তমানে যশোরে অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভিকটিম রেলগেট তেঁতুলতলা এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ একদল অজ্ঞাতনামা ছিনতাইকারী তার পথরোধ করে। অস্ত্রের মুখে তারা টাকা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়ার চেষ্টা করলে মাহফুজুর বাধা প্রদান করেন। এসময় ছিনতাইকারীরা তাকে ধারালো চাকু দিয়ে এলোপাথাড়ি আঘাত করে জখম করে। পরবর্তীতে তার কাছে থাকা নগদ ৩ লাখ টাকা এবং ১ ভরি ৯ আনা ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে অপরাধীরা।রক্তাক্ত অবস্থায় মাহফুজুর রহমান নিজেই যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরে গভীর ক্ষত থাকলেও বর্তমানে তিনি বিপদমুক্ত। চিকিৎসা শেষে তিনি হাসপাতাল ত্যাগ করেছেন।চাঞ্চল্যকর এই ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করার খবর পাওয়া যায়নি।


আরও খবর