চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

পূর্বপরিকল্পিত নৃশংসতা: বাঘারপাড়ায় ডেকে নিয়ে যুবককে গলা কেটে ছিনতাই

যশোরের বাঘারপাড়া উপজেলায় চারাভিটা এলাকায় গভীর রাতে এক যুবককে নৃশংসভাবে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে এক ছিনতাইকারী। পরিচিত হওয়ার সুযোগে বাড়ি থেকে ডেকে নিয়ে মোহাম্মদ আবুজার (২৩) নামের ওই যুবকের সর্বস্ব লুটে নিয়েছে অভিযুক্ত তোফাজ্জল (৩০)। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই যুবক যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চারাভিটা বাজারের ‘ইমান আলীর হোটেল’-এর কর্মচারী তোফাজ্জল মোবাইল ফোনে আবুজারকে তার বাড়ির পাশে ডেকে নেন। সেখানে কথা বলার একপর্যায়ে অতর্কিতে ধারালো চাকু দিয়ে আবুজারের গলায় আঘাত করেন তোফাজ্জল। গুরুতর আহত আবুজার মাটিতে লুটিয়ে পড়লে তার কাছে থাকা নগদ ২০ হাজার টাকা এবং দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন অভিযুক্ত।

আবুজারের আর্তচিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। রাত দেড়টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ধারালো অস্ত্রের আঘাতে আবুজারের গলার ক্ষতটি বেশ গভীর, যার ফলে তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।তৃণমূল পর্যায়ে জানাজানি হওয়ার পর চারাভিটা এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, অভিযুক্ত তোফাজ্জল এলাকায় পরিচিত মুখ হওয়ায় এমন কাজ করতে পারে তা কেউ ভাবেনি।এই ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন আবুজারের পরিবার ও এলাকাবাসী। শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।


আরও খবর