নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭০০৩ কোটি টাকা ক্ষেতলাল সরকারি মডেল স্কুল ও কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা মিরসরাইয়ের বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সমাজসেবক শরফু উদ্দীন মিরসরাইয়ে শাহ সূফী মুফতী মাওলানা ছেরাজুল ইসলাম (র.)-এর পাঠদানের পদ্ধতি শীর্ষক আলোচনা সভা

শেরপুরে র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ মাদক সম্রাট কামাল গ্রেফতার

ফাইল ছবি

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের র‌্যাব সদস্যরা শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা ইউনিয়নে ২৬ জানুয়ারি বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে অভিযান চালিয়ে একটি বিদেশী ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ কুখ্যাত মাদক সম্রাট কামাল হোসেনকে গ্রেফতার করেছে। ধৃত কামাল হোসেন শেরপুর জেলার সদর উপজেলার গণই মমিনাকান্দা গ্রামের বাসিন্দা মৃত আঃ মালেকের পুত্র।


গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার এম.এম সবুজ রানার নেতৃত্বে সঙ্গীয় র‌্যাব সদস্যরা বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার ভাতশালা গ্রামের সাবিনা ইয়াসমিনের বশতঘরে অভিযান চালায়। এসময় কুখ্যাত মাদক সম্রাট কামাল হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তিতে ওই বসতঘর থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব সদস্যরা।


র‌্যাব সূত্র আরো জানিয়েছে মাদক সম্রাট কামাল হোসেন দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছিল এবং তার বিরুদ্ধে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাসহ একাধিক মাদক মামলা রয়েছে। এ ব্যাপারে র‌্যাব-১৪ সদস্যরা কামাল হোসেনকে সদর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে। অপরদিকে, ২৬ জানুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব সদস্যরা শেরপুর জেলার সদর উপজেলার চৈতনখিলা পূর্বপাড়ার মৃত আবু বক্কর সিদ্দিক মহুরীর বসতঘরে অভিযান চালিয়ে ১৩৭ বোতল বিদেশী মদসহ মোঃ আঙ্গুর (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। একইদিনে শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চাঁন্দের নগর গ্রামে এক অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা ও ১টি মিনিট্রাকসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।


গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো- মো. নজরুল ইসলাম (২০) শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চৈতনখিলা বটতলা গ্রামের মো. মোক্তার আলীর ছেলে ও মো. দুলাল মিয়া (২৬) হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার লাড়িরহাটি গ্রামের মৃত আঃ রশিদের ছেলে।

আরও খবর