বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকে ঘিরে প্রকাশিত খবরের প্রতিবাদ

ইসলামপুরে 'ছাত্রাবাসের টিন খুলে নিয়ে বিক্রি করলেন ছাত্রদল নেতা!' শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত খবরের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জামালপুরের ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জোনায়েদ হোসেন সাব্বির এবং সাধারণ সম্পাদক রাব্বি মিয়া।


ছাত্রদল নেতা জোনায়েদ হোসেন সাব্বির বলেন, 'আমাকে জড়িয়ে কয়েকটি গণমাধ্যমে সংশ্লিষ্ট প্রতিবেদক খবর প্রকাশ করেছে। খবরে উল্লেখ করা হয়েছে, আমিসহ সাধারণ সম্পাদক রাব্বি মিয়া নাকি ইসলামপুর সরকারি কলেজ ছাত্রাবাসের রান্নাঘরের চালের টিন খুলে বিক্রি করেছি। প্রকাশিত ওই খবরটি নিতান্তই মনগড়া ও মিথ্যা। 


তিনি আরও বলেন, 'মূলত কলেজের একটি পুরোনো রান্নাঘর ভেঙে নতুনভাবে নির্মাণের উদ্যোগ নিয়ে পুরনো টিনসহ মালামাল নিলামে বিক্রির পদক্ষেপ গ্রহন করেন কর্তৃপক্ষ। পুরোনো টিন ও মালামাল ক্রয়ের জন্য লিখিত আবেদন করেন ছাত্রদল নেতা সাব্বির এবং রাব্বি মিয়া। আবেদনের প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ ১০ হাজার টাকায় টিনসহ মালামালগুলো তাঁদের কাছে বিক্রি করেন।

ছাত্রদল নেতা রাব্বি মিয়া জানান, আমাদের জড়িয়ে মনগড়া অভিযোগ তুলে তা গণমাধ্যমসহ ফেসবুকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটা মোটেও কাম্য নয়। 


ইসলামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আহাম্মদ আলী বলেন, 'আবেদন প্রক্রিয়ার মাধ্যমেই টিনসহ পুরনো মালামাল বিক্রি করা হয়েছে। এতে ছাত্রদলের নেতা সাব্বির এবং রাব্বি মিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ ঠিক নয়।'

আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৪ ঘন্টা ১৯ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৪ ঘন্টা ২৫ মিনিট আগে