ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

আইসিটি খাতে বিপ্লব: ১০ লক্ষ মানুষের চাকরির সুযোগ সৃষ্টি হবে-জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম

দেশচিত্র

বাংলাদেশের  আইসিটি খাতে নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। সরকারের মহাপরিকল্পনার আওতায় আগামী কয়েক বছরে মধ্যে ১০ লক্ষ মানুষের চাকরির সুযোগ সৃষ্টি করা হবে জানালেন তথ্যপ্রযু্ক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম  । 

তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী ফকির মাহবুব আনাম  বলেন, তরুণদের দক্ষতা উন্নয়ন, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, স্টার্টআপ সহায়তা এবং সফটওয়্যার রপ্তানি বৃদ্ধির মাধ্যমে এই বিশাল কর্মসংস্থানের লক্ষ্য অর্জন করা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, ডেটা অ্যানালিটিক্স, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ও ক্লাউড কম্পিউটিংয়ের মতো আধুনিক প্রযুক্তি খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সম্প্রতি সাথী মোড় থেকে ৭শ মিটার সড়ক নির্মাণ কাজ উদ্বোধন কালে বক্তব্যে মন্ত্রী বলেন, “তরুণদের দক্ষতা উন্নয়ন, ফ্রিল্যান্সিং ও স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করার মাধ্যমে আমরা দশ লক্ষ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করব।” তিনি জানান, তথ্যপ্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ কর্মসূচি, আইটি পার্ক সম্প্রসারণ এবং সফটওয়্যার রপ্তানি বৃদ্ধি এই পরিকল্পনার মূল ভিত্তি।

তিনি আরও বলেন, সরকার গঠনের পর আমরা তারেক রহমানের নেতৃত্বে প্রথম দিন থেকেই জনগণের  দোরগোড়ায় উন্নয়ন পৌঁছে দিতে কাজ করছি তাঁর নির্বাচনী প্রতিশ্রæতি ফ্যামিলিকার্ড, কৃষক কার্ড প্রদান, খালকাটাসহ সকল উন্নয়ন কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন শুরু হয়েছে


ফকির মাহবুব আনাম আরও বলেন, মধুপুর-ধনবাড়ীবাসীকে শান্তিতে রাখতে চাই একটি নিরাপদ শহর হিসেবে গড়তে চাই নির্বাচনী প্রতিশ্রæতির অংশ হিসেবে আমার নির্বাচনী এলাকায় কোন রকম চাঁদাবাজি সন্ত্রাসী হবে না দখলবাজি হবেনা অল আর জিরো টলারেন্স আমরা জনগণের দোড়গোড়ায় উন্নয়ন পৌঁছে দিতে চাই তারই  ধারবাহিকতায় মধুপুরের সাথী মোড় থেকে ৭শ মিটার সড়ক নির্মান কাজ উদ্বোধন করা হলো শহরের প্রাণকেন্দ্রে মানুষের দীর্ঘ দিনের দূর্ভোগ লাঘবের জন্য সর্বাগ্রে এই কাজ উদ্বোধন করেন আমরা দেশের জনগণ, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবেন্দসহ সকলের সহযোগিতা নিয়ে জনকল্যাণের মাধ্যমে সকলের আস্থা অর্জন করতে চাই


সময় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, মধুপুর পৌরবিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

এর পরে মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন মধুপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেন

Tag
আরও খবর



6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৯ ঘন্টা ৩৭ মিনিট আগে