বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া জনতার ঢলে জনসভায় রূপ নিল ইউপি চেয়ারম্যান প্রার্থী জসিম ঢালীর উঠান বৈঠক নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ শেরপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। কাদের-নাসিমদের অর্ধেক সম্পদ জুলাই শহীদদের দেয়ার নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত : ডা. জাহেদ কুলিয়ারচরে মিনি স্টেডিয়াম নির্মাণে ৩ একর জমি অধিগ্রহণের নোটিশ দক্ষিণ চরবংশীতে আওয়ামী লীগ নেতা ফারুক শেখের গোডাউনসহ তিন সারের দোকানে তল্লাশি শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত সিনেমা থেকে রাজনীতি: বন্দবিলার ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খানের ব্যতিক্রমী পথচলা ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ শীর্ষ নেতার রায় আজ দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস

চীনের সেনাদের সঙ্গে আরও সংঘর্ষের আশঙ্কা ভারতের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-01-2023 01:59:22 am



◾ আন্তর্জাতিক ডেস্ক 


গতবছরের ডিসেম্বরের পর হিমালয়ের পূর্বাঞ্চলে আবারো নতুন করে সংঘর্ষে জড়িয়েছে ভারত ও চীনের সেনারা। তবে সেবার কারও মৃত্যু হয়নি।


গোপন এক গবেষণাপত্রের অংশ হিসাবে অঞ্চলটির পরিস্থিতি মূল্যায়ন করেছে। ২০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারিতে অনুষ্ঠিত শীর্ষ পুলিশ কর্মকর্তাদের এক বার্ষিক সম্মেলনে এই মূল্যায়ন প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। রয়টার্স এই প্রতিবেদনটি পর্যালোচনা করেছে।


এতে বলা হয়, সীমান্ত অঞ্চলগুলোতে স্থানীয় পুলিশের জোগাড় করা গোয়েন্দা তথ্য এবং কয়েক বছর ধরে ভারত-চীন সামরিক উত্তেজনার ধরনের ভিত্তিতে এই মূল্যায়নপত্র তৈরি করা হয়েছে।


চীনের সেনাবাহিনীর কথা উল্লেখ করে এতে বলা হয়েছে, “অভ্যন্তরীন চাপের মুখে… ওই অঞ্চলে চীন এবং তাদের অর্থনৈতিক স্বার্থে, পিএলএ (পিপলস লিবারেশন আর্মি) সামরিক অবকাঠামো তৈরি করেই যাবে এবং সংঘাতও অহরহই ঘটবে।”


“আমরা সংঘাত এবং উত্তেজনার ধরন বিশ্লেষণ করলে বলা যায়, প্রতি দুই-তিন বছর অন্তর ঘন ঘন এমন পরিস্থিতি দেখা দেওয়ার আশঙ্কা ২০১৩-২০১৪ সাল থেকেই বেড়েছে।”


চীনের অংশে পিএলএর ব্যাপক সামরিক অবকাঠামো তৈরির মধ্যে দুই দেশের সেনাবাহিনীই একে অপরের প্রতিক্রিয়া, গোলাবারুদের শক্তি এবং পদাতিক বাহিনী মোতায়েনের সময় পরীক্ষা করছে।


মূল্যায়ন প্রতিবেদনে এও বলা হয়েছে যে, ভারত লাদাখে ধীরে ধীরে চীনের কাছে জমি হারাচ্ছে। লাদাখ সীমান্ত এলাকায় এ মুহূর্তে ভারতের নিরাপত্তারক্ষীরা বেকায়দায় আছে।


সীমান্তের প্রহরা চৌকিগুলোর মধ্যে বেশ কয়েকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে ভারত। লাদাখ সীমান্তের একটি বড় অংশে এখন নিয়ন্ত্রণ নেই ভারতের। চিন সেই এলাকাগুলো পাহারা দিচ্ছে এবং এই পয়েন্টগুলি তাদের দখলে বলে দাবি করছে।

আরও খবর