এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ চৌদ্দগ্রাম মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের(বিএমবিএফ) উদ্যোগে পরিচিতি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজবাড়ী জেলা বিএডিসি'র কমিটি গঠন:সভাপতি পাংশার ফিরোজ, সাধারণ সম্পাদক গোয়ালন্দের হুমায়ুন নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে ৫ সদস্যের কমিটি গঠনের নির্দেশ পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো

‎হোসেনপুরে বিদ্যুৎপৃষ্টে ইলেকট্রিশিয়ানের মর্মান্তিক মৃত্যু ‎


‎কিশোরগঞ্জের হোসেনপুরে এক ভয়াবহ দুর্ঘটনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ইলেকট্রিশিয়ানের। তার নাম আব্দুস সালাম (৫০)। ‎ ‎সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামে গেণু মিয়ার বাড়িতে ঘটে এই মর্মান্তিক ঘটনাটি। ‎নিহত আব্দুস সালাম ছিলেন একই গ্রামের টানপাড়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে। ‎ ‎ ‎স্থানীয় সুত্রে জানা গেছে,  নিহত সালাম পেশায় একজন ইলেকট্রিশয়ান ছিল। এদিন রাতে তারাবির  নামাজ শেষে বাড়িতে ওয়্যাররিং এর কাজ করায় সময় অসাবধানতাবশত বাম হাতে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে নিকটবর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কতৃব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  ‎ ‎এ ঘটনায় পুরো গ্রাম জুড়ে শোকের মাতম। ছোট ছোট তিনটি সন্তানের ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। সালামের মৃত্যু তার পরিবারের উপর এক বিরাট আঘাত। তার অবর্তমানে তার পরিবারের সদস্যরা কিভাবে দিন কাটাবে, তা ভাবতেই কষ্ট হয়। ‎ ‎তার চাচাতো ভাই আলমীর হোসেন জানান,আব্দুস সালাম পেশায় ছিলেন একজন দক্ষ ইলেকট্রিশিয়ান। তার একদম সতর্কতা ও কাজের প্রতি মনোযোগ তাকে একজন বিশ্বস্ত কর্মী হিসেবে পরিচিত করেছিল। কিন্তু তার প্রাণঘাতী বিদ্যুৎপৃষ্টে মৃত্যু এক গভীর শোকের ছায়া ফেলেছে তার পরিবার ও পুরো এলাকায়। ‎ ‎হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম নিশ্চিত করেছেন যে, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই আব্দুস সালামের মৃত্যু হয়। ‎ ‎এই দুঃখজনক ঘটনায় পুরো হোসেনপুর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যু কেবল তার পরিবারকে নয়, বরং পুরো সমাজকে গভীরভাবে আঘাত করেছে ‎

আরও খবর