চিলমারীতে "দীপ আই কেয়ার ফাউন্ডেশনের" উদ্যোগে, বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত বেতনা নদীর ভাঙনে হুমকিতে বুধহাটা বাজার নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ কবিরহাটে নিখোঁজের দুদিন পর ডোবায় ইটভাটার শ্রমিকের লাশ চাটখিলের গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মনপুরা সরকারি কলেজের সুমাইয়া জাহান কেয়া উপজেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী’ নির্বাচিত ডিজেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা, ঘাতক চালক বাঘারপাড়া থেকে গ্রেপ্তার উদ্ধার করেও বাঁচানো গেল না ঘের ব্যবসায়ীকে প্রধান শিক্ষকদের তথ্য গোপনের নির্দেশনার অভিযোগ সাতক্ষীরা বেসরকারি শিশু হাসপাতাল স্বচ্ছ নিয়োগে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি উত্তরের ৮ জেলায় অনির্দিষ্টকালের জন্য তেল সরবরাহ বন্ধ শ্যামনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ উদ্বোধন ‎মোংলায় অবৈধ ১২ হাজার ৬১৩ লিটার ডিজেল মজুদের সন্ধান ন্যায্য দাম ও সংরক্ষণ সংকটে বিপাকে কৃষকরা, হাজার হাজার মেট্রিকটন আলু মাঠে পড়ে আছে পচা ভাত ও বিষ্ঠা মাখা ডিম: যশোরে নাজমা হোটেলকে এক লাখ টাকা জরিমানা যশোরে চায়ের কাপেও অস্পৃশ্যতা: বৈষম্যমুক্ত সমাজের দাবিতে দলিতদের মানববন্ধন শিবচরের মাঠজুড়ে হতাশার ছায়া গোবিপ্রবি’তে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত যশোরে স্কুলমাঠ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

গোবিপ্রবি’তে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য শাখার সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮২.৫২ শতাংশ।


শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১০৭০ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নেয় ৮৮৩ জন এবং অনুপস্থিত ছিল ১৮৭ জন। পরীক্ষাকালীন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।


পরীক্ষার শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান ভর্তিচ্ছুদের অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তারা পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।


পরীক্ষা শেষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, “কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। জালিয়াতি প্রতিরোধ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমরা সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছি।” তিনি আরও জানান, শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করতে শিক্ষক-কর্মকর্তা, পরিদর্শক, মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।


প্রসঙ্গত, গুচ্ছভুক্ত মানবিক শাখার (বি ইউনিট) ভর্তি পরীক্ষা আগামী ৩ এপ্রিল এবং বিজ্ঞান শাখার (এ ইউনিট) পরীক্ষা ১০ এপ্রিল একই সময়ে অনুষ্ঠিত হবে। এছাড়া ১০ এপ্রিল বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিজ্ঞান শাখার অধীন আর্কিটেকচার বিভাগের লিখিত পরীক্ষা নেওয়া হবে।


চলতি শিক্ষাবর্ষে ‘সি’ ইউনিটে ২৫০টি, ‘বি’ ইউনিটে ৫০০টি এবং ‘এ’ ইউনিটে ৭৫৫টি আসনসহ বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ১৫০৫টি।

আরও খবর