প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে পঁচা মাংস বিক্রির অপরাধে ২৫ হাজার টাকা দণ্ড

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুর পৌর বাজারে পঁচা ও দুর্গন্ধযুক্ত বাসি মাংস বিক্রির দায়ে এক মাংস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে মধুপুর উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এই দণ্ড প্রদান করা হয়। এ সময় অভিযানকৃত ৪০ কেজি পঁচা মাংস জব্দ  করে  মাটিতে পুঁতে ফেলা ও জনসম্মুখে বিনষ্ট করা হয়।

মাংস বিক্রেতাকে মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী পুন্ডুরা গ্রামের মাংস ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাকিবকে পঁচিশ হাজার টাকা (২৫০০০) অর্থদণ্ড প্রদান করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ এবং বিক্রির প্রচেষ্টার সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: শহিদুজ্জামান।

উপজেলা নির্বাহী অফিসার আরোও জানান, এ ধরণের অভিযান সাধারণ মানুষের স্বাস্থ্য রক্ষায় এবং বাজার নিয়ন্ত্রণে আমাদের এই ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনোভাবেই ভোক্তাদের ঠকানো বা পঁচা খাবার খাওয়ানোর সুযোগ দেওয়া হবে না এবং ভবিষ্যতে এমন কাজের সাথে জড়িতদের কঠিন শাস্তির আওতায় আনা হবে।

Tag
আরও খবর