গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

মার্চে রপ্তানি আয় কমেছে ১৮ শতাংশ

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 03-04-2026 09:22:46 am

ধারাবাহিক পতনের কবলে পড়েছে দেশের রপ্তানি খাত। গত মার্চ মাসে রপ্তানি আয় কমেছে ১৮ দশমিক শূন্য ৭ শতাংশ। এ মাসে আয় দাঁড়িয়েছে ৩৪৮ কোটি মার্কিন ডলার। গত বছরের একই সময়ে আয় হয়েছিল ৪২৮ কোটি ডলার। 


গতকাল বৃহস্পতিবার (২ মার্চ) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।


ইপিবি জানায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে পণ্য রপ্তানিতে ২৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। এরপর প্রতি মাসেই আয় কমছে। গত ফেব্রুয়ারিতে ৩৫০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়। গত বছরের একই সময়ের তুলনায় এই আয় দশমিক ৫০ শতাংশ কম।


দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক থেকে। পোশাক রপ্তানি কমলে সামগ্রিক আয়ে নেতিবাচক প্রভাব পড়ে। গত আগস্ট থেকে মার্চ পর্যন্ত টানা আট মাস পোশাক রপ্তানি কমেছে। রপ্তানিকারকদের মতে, যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে চাহিদা কমেছে। রপ্তানি আদেশ স্থগিত বা বাতিল হওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে সামগ্রিক আয়ে।


ইপিবির প্রতিবেদনে দেখা যায়, গত মাসে পোশাক খাতে রপ্তানি কমেছে ১৯ দশমিক ৩৫ শতাংশ। নিটওয়্যারে ২১ দশমিক ২০ শতাংশ ও ওভেনে ১৭ দশমিক ৩২ শতাংশ প্রবৃদ্ধি কমেছে। অধিকাংশ প্রধান রপ্তানি খাত পিছিয়ে থাকলেও হিমায়িত ও জীবিত মাছ, চামড়া ও প্রকৌশল পণ্য ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করেছে।


তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত ৩ হাজার ৫৮০ কোটি ৬৫ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৩ হাজার ৭১৯ কোটি ১৩ লাখ ডলার। অর্থাৎ অর্থবছরের ৯ মাসে সামগ্রিক রপ্তানি কমেছে ৪ দশমিক ৮৫ শতাংশ।

আরও খবর

6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

৫ দিন ৩ ঘন্টা ৪৯ মিনিট আগে