পুকুরের পানিতে ডুবে লোহাগাড়ায় ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু পলাশের সাংসদ ড. আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় এলাকায় ব্যাপক উদ্দীপনা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড শেরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার, জনসম্মুখে ধ্বংস শেরপুর সদরে লাইসেন্সবিহীন এক করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌমুহনী আবাসিক হোটেল থেকে আবারো অভিযানে গ্রেপ্তার ১২

গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সহায়তায় গোবিপ্রবি'র আল কোরআন ক্লাব

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (GST) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র ও মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আল কুরআন এন্ড কালচারাল স্টাডিজ ক্লাব। 


৩রা এপ্রিল (শুক্রবার) সকাল থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় এধরণের শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করে আল কুরআন এন্ড কালচারাল স্টাডিজ ক্লাবের সকল সদস্যবৃন্দ। 


এসময় উপস্থিত ছিলেন গোবিপ্রবির আল কুরআন এন্ড কালচারাল স্টাডিজ ক্লাবের উপদেষ্টা আবু দারদা, পরিচালক সাইফুল্লাহ বিন হাবিবসহ অন্যান্য ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। 


ভর্তি পরীক্ষা উপলক্ষে আল কুরআন এন্ড কালচারাল স্টাডিজ ক্লাবের পক্ষ থেকে তথ্য সহায়তা কেন্দ্র ও মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়। সেখানে পরীক্ষার্থীদের জন্য কলম, সুপেয় পানি ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। পাশাপাশি অভিভাবকদের জন্য আলাদাভাবে  বসার জন্য অভিভাবক কর্ণার এর ব্যবস্থা ছিলো। 


আল কুরআন এন্ড কালচারাল স্টাডিজ ক্লাবের সেক্রেটারি সাইফুল্লাহ বিন হাবিব বলেন, "সবসময় শিক্ষার্থীদের স্বার্থকে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ার পক্ষে আমরা শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার করেছি। তারই ধারাবাহিকতায় আমরা এখানে বুথ দিয়েছি। এখানে তাদের জন্য ফুল, কলম, স্যালাইন, ঔষধ  ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের ব্যাগ, মোবাইল ফোন, মানিব্যাগ সহ আনুষঙ্গিক জিনিসপত্র আমরা নিরাপদে জমা রাখছি৷ দূরদূরান্ত থেকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কষ্ট লাঘবে আমরা  সাধ্যমতো সবসময় তাদের পাশে আছি।"


তাছাড়াও তিনি আরও বলেন, "আমরা প্রতিবছর এই সহায়তা কেন্দ্র করে থাকি এবং আমাদের উদ্দেশ্য হলো একটি সৎ যোগ্য ও দক্ষ নাগরিক গড়ে তোলার প্রত্যয়ে কাজ করি। আগামীর বাংলাদেশ বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থীদের কাছে ইসলামি দাওয়াত পৌঁছে দেওয়ায় আমাদের নৈতিক দায়িত্ব। তারই ধারাবাহিকতায় আমরা তাদের পাশে কাজ করছি।"

আরও খবর