হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলবো’—নাঙ্গলকোটে এমপি মোবাশ্বের আলম কুলিয়ারচরের শহীদ রেফায়েত উল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২, গুরুতর আহত-১ হাজারো মানুষের সামনে খোকশাবাড়ীতে বখতিয়ার ফিরোজের প্রার্থীতা ঘোষণা শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু শ্রীমঙ্গলে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ১৫তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন সচেতনতা স্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি এইচএসসি ফলাফলে ডোমারের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, জিপিএ-৫ পেয়েছেন ৭ জন আশাশুনি-বুধহাটা সড়কে গরু-ভেড়ার অবাধ বিচরণে দুর্ঘটনার শঙ্কা লাখাইয়ে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা। ডেঙ্গু প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান সাতক্ষীরায় ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

‎ব্যাগ-টিফিন বক্স পেয়ে উচ্ছ্বসিত হোসেনপুরের শিক্ষার্থীরা


‎

‎কিশোরগঞ্জের হোসেনপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ২০২৫–২০২৬ অর্থবছরের আওতায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ, স্কুল ব্যাগ, টিফিন বক্স ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

‎

‎শনিবার (৪ এপ্রিল)  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে  এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

‎

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজারুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহসী-মাসনাদ,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো,জেলা যুবদলের সভাপতি খশরুজ্জামান জিএস শরিফ।জেলা কৃষকদলের সভাপতি মো. মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, শফিকুল ইসলাম কাঞ্চন, আবুল হাশিম সবুজ,ফরিদ আহমেদ,কামরুজ্জামান খান,উপজেলা যুবদলের আহ্বায়ক শাফায়েত হোসেন সম্রাট, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিমন মিয়া প্রমূখসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা ও প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎

‎এ সময় অতিথিরা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে খেলাধুলার সামগ্রী, স্কুল ব্যাগ, টিফিন বক্স, ছাতা,শিক্ষা সহায়ক উপকরণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করে।

‎

আরও খবর