ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ঢাকা-বরিশাল মহাসড়ক যেন এক মরণ ফাঁদ

সম্পাদকীয় ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 13-04-2026 07:59:21 am

◼️ইমন হাওলাদার : ঢাকা-বরিশাল মহাসড়ক রাজধানীর সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও বরিশাল বিভাগের প্রধান সংযোগকারী সড়ক, যা পদ্মা সেতু ও ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাধ্যমে সরাসরি সংযুক্ত । এটি যাত্রাবাড়ী থেকে শুরু হয়ে পটুয়াখালী পর্যন্ত বিস্তৃত। বর্তমানে সরু রাস্তা ও অবৈধ যানবাহনের কারণে এখানে দুর্ঘটনা ও যাত্রী ভোগান্তি বেড়েছে। বর্তমানে এটি মূলত দুই লেনের সড়ক, যা যানবাহনের অতিরিক্ত চাপের কারণে প্রায়শই যানজট ও দুর্ঘটনার কবলে পড়ে।


সরু বাঁক এবং ট্রাফিক আইন অমান্য করার কারণে এই রুটে প্রায়শই দুর্ঘটনা ঘটে। পদ্মা সেতু চালু হবার পরে এই রুটে গাড়ির চাপ বেড়েছে কয়েক গুন। কিন্তু সেই অনুযায়ী রাস্তার সম্প্রসারণ হয়নি। যার কারণে সরু লেন এবং অতিরিক্ত গাড়ির চাপ মহাসড়কটিকে তৈরি করেছে মানুষ খেকো মহাসড়কে। যেখানে প্রতি নিয়ত বিলীন হচ্ছে শত শত পরিবারের স্বপ্ন। মুহুর্তেই মিলিয়ে যাচ্ছে পরিবারের উপার্জন ক্ষমো একমাত্র ব্যক্তিটি,পরিবার হয়ে পড়ছে নিঃস্ব। গাড়ির বেপরোয়া গতি এবং প্রতিযোগিতামূলক মন মানসিকতা ঝুঁকি বাড়িয়ে দেয় কয়েক গুন। বিষয়টি বেশি লক্ষ্য করা যায় বিভিন্ন ধর্মীয় উৎসবের সময়। মানুষ ক্রমান্বয়ে ঘর মুখি হয় পরিবারের সদস্যদের সাথে আনন্দ ভাগাভাগির জন্য। আর সেই আনন্দ তৈরি হয় শোকে। ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত মহাসড়কের অধিকাংশ অংশে খানাখন্দ, সরু রাস্তা এবং চলমান উন্নয়নের কাজের কারণে দুর্ঘটনা প্রবণতা বৃদ্ধি পেয়েছে।   মাদারীপুরের মস্তফাপুর এলাকায় যাত্রীবাহী বাসচাপায় অন্তত ৬ জন নিহত হন। বাস-মাইক্রোবাস সংঘর্ষ (৬ মার্চ, ২০২৬): গৌরনদী উপজেলার কসবা এলাকায় মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন আহত হন। পরিবারসহ নিহতের ঘটনা (২ মার্চ, ২০২৬): মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুইজন নিহত এবং চালকসহ তিনজন গুরুতর আহত হন। মার্চ ২০২৪-এর শেষাংশ: এই সময়ে একাধিক দুর্ঘটনার খবর পাওয়া যায়, যেখানে কাভার্ড ভ্যান ও সিএনজির সংঘর্ষে একই পরিবারের ২ জনসহ বেশ কয়েকজন প্রাণ হারান। প্রতিনিয়তই বাড়ছে সড়ক দূর্ঘটনার সংখ্যা। ঢাকা-বরিশাল মহাসড়ক মূলত ঢাকা থেকে বরিশাল বিভাগের ৬টি জেলাসহ (বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি) এবং মাদারীপুর ও গোপালগঞ্জসহ দক্ষিণাঞ্চলের প্রায় ১০টি জেলার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী যানবাহন চলাচল করে। ঢাকা থেকে বরিশালের যাত্রাপথে সাধারণত মাওয়া-ভাঙ্গা রুট ব্যবহার করা হয়, যা পদ্মা সেতুর কল্যাণে সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে। ঢাকা বরিশাল মহাসড়ক‌টি যেন এক ভয়ংকর মরন ফাঁদ। প্রতি নিয়ত এই মহাসড়কে ঝরছে মূল্যবান প্রাণ। সরু রাস্তা আর অতিরিক্ত যানবাহনের চাপের কারণে দুর্ঘটনা এখন এই অঞ্চলের মানুষের নিত্যদিনের সঙ্গী। মরণফাঁদ নয়, আমরা নিরাপদ ও আধুনিক সড়ক চাই। দক্ষিণবঙ্গের মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং অকাল মৃত্যু রোধ করতে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেন এখন সময়ের দাবি। আর কোনো প্রাণহানি নয়,দ্রুত এই দাবি বাস্তবায়ন করার জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।  


ইমন হাওলাদার

লেখক ও সংগঠক 

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৮ ঘন্টা ৯ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১২ ঘন্টা ২ মিনিট আগে