উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’

নবীনদের পাদচারণায় মুখরিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস


২০২১-২০২২ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী আঙ্গিনা। বিশ্ববিদ্যালয়ে প্রথমদিন ক্লাস করে উচ্ছ্বসিত তারা।


বুধবার (১ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের ৫ টি বিভাগের স্ব স্ব শ্রেণিকক্ষে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয় জীবনে পা রাখে অত্র বিশ্ববিদ্যালয়ের ৫ম ব্যাচের শিক্ষার্থীরা। নবীনদের ফুল দিয়ে স্বাগত জানানোর পাশাপাশি শ্রেণিকক্ষগুলো সাজানো হয়েছে নতুন করে। 


এবার অর্থনীতি, ম্যানেজমেন্ট স্টাডিজ, বাংলা, সমাজবিজ্ঞান বিভাগে ৫০ জন করে এবং সঙ্গীত বিভাগে ২৫ জন নিয়ে মোট ২৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৫ম ব্যাচ।


ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নবীন শিক্ষার্থী কাইয়ুম তার অনুভূতি প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ক্লাস হিসেবে অনেকটা ই আবেগঘন ছিল, কেননা ভর্তিযুদ্ধের কঠোর পরিশ্রমের সফলতায় আজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ পেয়েছি, যা সত্যিই আনন্দদায়ক। আর নবীনবরণ অনুষ্ঠানে আমাদের জন্য এতো সুন্দর আয়োজন দেখে নিজের সেই আনন্দ আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। সবার বক্তব্যগুলো খুবই অনুপ্রাণিত করেছে। আশা করছি বিশ্ববিদ্যালয় জীবনে অনেক কিছু শিখতে পারবো।

আরও খবর