হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন

জুমার দিনে নারীদের আমল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-02-2023 07:29:07 am

প্রতীকী ছবি

◾ ধর্মীয় ডেস্ক 


ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (স.) বলেন, ‘দিবসসমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত।’ (ইবনে মাজাহ: ১০৮৪)। হাদিসে আরও বর্ণিত হয়েছে, ‘সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাঁকে জান্নাত থেকে বের করা হয়েছে।’ (মুসলিম: ৮৫৪)


হাদিসের আলোকে জুমার দিনে মুসলিম উম্মাহর করণীয় বিশেষ কিছু আমল রয়েছে এবং সেগুলো অনেক ফজিলতপূর্ণ। আমলগুলো করার মাধ্যমে নারী-পুরুষ উভয়ে সমান ফজিলত লাভ করবেন। তবে, যে আমলগুলো মসজিদে যাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট, সেগুলো মূলত পুরুষদের জন্য। বাকি যে আমলগুলো রয়েছে তার সবগুলোই নারী পুরুষ সকলেই করতে পারেন। যেমন— গোসল করা, বেশি বেশি দরুদ পাঠ, সুরা কাহাফ তেলাওয়াত, দোয়া কবুলের দিনে দোয়ার প্রতি মনোনিবেশ করা ইত্যাদি। এছাড়া নারীরা জুমার নামাজের পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায় করবেন। উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, ‘নারীদের ঘরে নামাজ পড়া বাইরে নামাজ পড়ার চেয়ে উত্তম’ (আল মু’জামুল আওসাত: ৯১০১)। হাদিসে আরও এসেছে, ‘নারীদের নামাজের উত্তম জায়গা হলো তাদের ঘরের নির্জন কোণ।’ (মুসনাদে আহমদ: ২৬৫৪২)


মসজিদে যাওয়ার সঙ্গে সম্পর্কিত আমলগুলোর সওয়াব না পাওয়ার ক্ষেত্রে আক্ষেপ করে থাকেন অনেক নারী। তাদের জন্য আলেমদের বক্তব্য হচ্ছে— আপনারা বাড়ির মাহরামদেরকে ওসব আমলের ব্যাপারে সহযোগিতা করতে পারেন। তাদেরকে উক্ত আমলগুলোর ব্যাপারে উৎসাহ প্রদান করতে পারেন। যেমন—উত্তম পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা, দ্রুত মসজিদে যাওয়া, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, তাহিয়্যাতুল মসজিদ আদায় করা, মনোযোগের সঙ্গে খুতবা শোনা এবং জুমার নামাজ আদায় করা। এসব সাধারণত পুরুষদের আমল। কিন্তু আপনি মেয়ে হলেও তাদেরকে উক্ত আমলে উৎসাহ দেওয়ার কারণে বা সহযোগিতার কারণে আপনিও ওই আমলের সওয়াব পেয়ে যাবেন। কারণ কেউ কোনো ভালো কাজের দিকে অপরকে আহ্বান করলে, সেই আহ্বানকারীও উক্ত ভাল কাজের সওয়াব পেয়ে থাকেন। 


এ সম্পর্কে হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (স.) বলেছেন, যে ব্যক্তি সৎপথের দিকে ডাকবে, সে তার অনুসারীর সমান সওয়াব পাবে। অথচ অনুসরণকারীর সওয়াব কমানো হবে না। অন্যদিকে যে ব্যক্তি ভ্রষ্টতার দিকে ডাকবে, সে তার অনুসারীর সমান পাপে জর্জরিত হবে। তার অনুসারীর পাপ মোটেও কমানো হবে না। (আবু দাউদ: ৪৬০৯)


এভাবে নারীরাও জুমার দিনের আমলগুলোর পূর্ণ সওয়াব হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ। 


উল্লেখ্য, অনেক মহিলা মনে করেন, পুরুষ জুমার পর ঘরে ফেরার আগ পর্যন্ত নামাজ পড়া যাবে না। এটি সঠিক নয়। জুমার নামাজের সময় হওয়ার পর বিনা প্রয়োজনে বিলম্ব করা নারীদের উচিত নয়। আসলে নারী-পুরুষ কারো জন্যই উচিত নয়। বিশেষত যখন নামাজের মোস্তাহাব ওয়াক্ত হয়ে যায়। তাই জুমার দিনে নারীরা জোহরের নামাজের মোস্তাহাব সময় হওয়ার পর নামাজ আদায় করতে পারবেন। চাই ওই সময় মসজিদে জুমার জামাত হোক বা না হোক। শুক্রবার জোহরসহ যেকোনো দিন যেকোনো ওয়াক্তের নামাজ নারীরাও মোস্তাহাব সময় দেখে আদায় করবেন। পুরুষদের ঘরে ফেরার অপেক্ষা করার প্রয়োজন নেই। (আল-বাহরুর রায়েক ও কানজুদ দায়িক)


আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জুমার দিনের সুন্নতগুলো আমল করার এবং জুমার দিনের মতো প্রতিদিন যত্নসহকারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তাওফিক দান করুন। আমিন।

আরও খবর


6ab608d582305-250926113829.webp
জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

১৮ দিন ২ ঘন্টা ২১ মিনিট আগে


deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

২০ দিন ১ ঘন্টা ১৪ মিনিট আগে



6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৭২ দিন ১ ঘন্টা ৫৬ মিনিট আগে