গ্রাম পুলিশের বেতন বাড়ালো সরকার, যুক্ত হলো মাসিক মোবাইল বিলও মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় পুকুরে বিষ প্রয়োগে প্রায় ১৬ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখ টাকা জাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি মধুপুরে মাদক ব্যবসায়ী হাবুর মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের সমাপ্তি উলিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সিরাজগঞ্জে বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, আদালতে প্রেরণ ‎ নাগেশ্বরীতে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নাগেশ্বরীতে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকীতে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিনামূল্যে ব্লাড গ্রুপিং নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন, সংস্কার হচ্ছে রেলপথ জাবিপ্রবির জিওলজি বিভাগের নতুন চেয়ারম্যান ওয়াহিদা আক্তার: বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী চেয়ারম্যান লাঙ্গলবাঁধ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে এমপি মনোয়ার খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম ইসলামপুরের গাইবান্ধা ইউপির প্রয়াত চেয়ারম্যান মঞ্জিলের স্মরণে সভা অনুষ্ঠিত

বজ্রপাতে মৃত্যুর খবর চাউর হলো একজনের, মারা গেল আরেক জন

জামালপুরের ইসলামপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের ঘটনায় মাতবর মিয়া নামে এক পল্লিচিকিৎসকের মৃত্যুর খবর চাউর হয়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মারা গেছেন শামীম মিয়া (৩০) নামে এক যুবক। 


আজ বুধবার (২৯ এপ্রিল) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


নিহত শামীম মিয়া উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দী গ্রামের মৃত মোহাম্মদ আলী ওরফে মেঘু মেম্বারের ছেলে।



শামীম মিয়ার বড় ভাই ও গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছানোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, 'আজ ভোর সাড়ে ৫টার দিকে পার্শ্ববর্তী মালপাড়া গ্রামে দশআনী নদীতে শিবজাল দিয়ে মাছ ধরতে যায় শামীম এবং প্রতিবেশী পল্লিচিকিৎসক মাতবর মিয়া। ভোর ৬টার দিকে নদীতে বজ্রপাতের ঘটনা ঘটে। দূর থেকে এদৃশ্য দেখে স্থানীয়রা মনে করেন, বজ্রপাতে পল্লিচিকিৎসক মাতবর মিয়া মারা গেছেন। পরে তাঁরা মারা যাওয়ার খবর চাউর করে। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখেন আমার ছোট ভাই শামীম মিয়া মারা গেছেন। এ ঘটনায় আমরা হতবাক। শামীমের ঘরে দশ বছর বয়সী মোছা. ছামিয়া নামে এক পালক সন্তান রয়েছে।


তিনি আরও বলেন, 'বজ্রপাতের সময় অনেক দূরে অবস্থান করায় প্রাণে রক্ষা পায় পল্লীচিকিৎসক মাতবর মিয়া।'



শামীম মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিকেলে পারিবারিক গোরস্থানে শামীম মিয়ার লাশ দাফন করা হয়।

আরও খবর