প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

তরুণদের অংশগ্রহণে মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে দুর্নীতিবিরোধী বির্তক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি ও তরুণদের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা। বধুবার (৬ মে) সকাল ১০টা থেকে টানা ৩টা পর্যন্ত উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) আয়োজন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

এ অনুষ্ঠানটি মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজ শাখায় ২য় তলায় অনুষ্ঠিত হয়েছে। এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠান। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা’ শীর্ষক বিষয়ের ওপর পক্ষে-বিপক্ষে যুক্তি তুলে ধরে প্রতিযোগীরা তাদের মেধা ও যুক্তি প্রদর্শন করে। প্রাণবন্ত ও যুক্তিনির্ভর এই প্রতিযোগিতা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

বিচারক ও মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমি শিক্ষা অফিসার মহি উদ্দিন আহম্মেদ, সহকারী শিক্ষা অফিসার নাজমুল হক, পরিবার পরিকল্পনা অফিসার উজ্জল বৈরাগী। তারা প্রতিযোগীদের যুক্তি, উপস্থাপন ও ভাষার ওপর ভিত্তি করে বিজয়ীদের নির্বাচন করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলার নির্বাহী অফিসার জুবায়ের হোসেন, বিশেষ অতিথি মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) মধুপুর উপজেলা শাখার সভাপতি আ. মজিদ, সহ-সভাপতি সালামা আফরোজা, সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, দুপ্রক-এর সদস্য সহ-অধ্যাপক ফিরোজ আহম্মেদ বাবুল, আতিকুর রহমান মিন্টু, প্রভাষক নাজিবুল বাশার এবং স্থানীয় শিক্ষাবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চমৎকার ভাবে তাদের বক্তব্য উপস্থাপন করেন। ৯টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণের মধ্যে থেকে বিজয়ী হন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্স আপ হন আউশনারা উচ্চ বিদ্যালয় এবং শ্রেষ্ঠ বক্তা হন তাসরিম আলী আউশনারা স্কুলের শিক্ষার্থী।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের চিন্তাশক্তি বিকাশের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা তৈরিতে সহায়ক ভূমিকা রাখে।

অনুষ্ঠানের শেষে বিজয়ী দল ও সেরা বক্তাদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে, যাতে তরুণরা নৈতিকতা ও সততার চর্চায় আরও উদ্বুদ্ধ হয়।

Tag
আরও খবর