বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

গোয়ালন্দে আদদ্বীন কৃষি ভান্ডারের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গোয়ালন্দে আদদ্বীন কৃষি ভান্ডারের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আসন্ন বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সারা দেশের মতো রাজবাড়ীর গোয়ালন্দেও বইছে ফুটবল উন্মাদনা। সেই আমেজ ছড়িয়ে দিতে গোয়ালন্দে অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা সমর্থক ও ব্রাজিল সমর্থকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ। খেলায় ২-০ গোলের জয়ে মাঠ ছাড়ে ব্রাজিল সমর্থক দল। শুক্রবার (৮ মে) ভোর ৬টায় আদদ্বীন কৃষি ভান্ডারের আয়োজনে এবং গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালনায় ঐতিহ্যবাহী গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। “সুস্থ দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন” এবং “একটি ফুটবল, একটি পৃথিবী” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ খেলায় স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন, সভাপতি গোলাম মোস্তফা সোহাগ, সহ-সভাপতি তাহাজ্জুদ হোসেন তাহা, লুৎফর রহমান ও সাইফুল ইসলাম রাজ্জাক। এছাড়াও উপস্থিত ছিলেন আদদ্বীন কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর সহ-সাধারণ সম্পাদক হুমায়ন আহমেদ, ক্রীড়া সম্পাদক রেজাউল মুন্সী, সদস্য ডাঃ আব্দুল মাজেদসহ একাডেমীর অন্যান্য কর্মকর্তারা। নির্ধারিত সময়ের খেলায় ব্রাজিল সমর্থক দল দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে আর্জেন্টিনা সমর্থক দলকে ২-০ গোলে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একটি গোল করে এবং অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ম্যাচসেরা নির্বাচিত হন দলের অধিনায়ক তৌফিক এলাহী। অপর গোলটি করেন রাশেদ আফ্রিদি। খেলা শেষে আদদ্বীন কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী, তরুণ কৃষি উদ্যোক্তা ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর সহ-সাধারণ সম্পাদক হুমায়ন আহমেদ বলেন, “বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে পড়ালেখা ও কর্মব্যস্ততার পাশাপাশি তরুণদের খেলাধুলায় আগ্রহী করতেই এই আয়োজন করা হয়েছে। জয়-পরাজয় বড় বিষয় নয়, অংশগ্রহণ ও সৌহার্দ্যই মূল উদ্দেশ্য।” তিনি আরও জানান, আদদ্বীন কৃষি ভান্ডারের পক্ষ থেকে ভবিষ্যতেও এমন ক্রীড়া ও বিনোদনমূলক আয়োজন অব্যাহত থাকবে।