মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

আলোচিত টিকটকার শিক্ষার্থীর ছাড়পত্র প্রত্যাহার

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় স্কুল ড্রেস পড়ে টিকটক করার ঘটনায় দেওয়ানগঞ্জ বালিকা বিদ্যালয়ের ছাড়পত্র পাওয়া ওই শিক্ষার্থীর ছাড়পত্রটি প্রত্যাহার করা হয়েছে।

১২ই মে মঙ্গলবার দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের নির্দেশে শিক্ষার্থীর ছাড়পত্রটি প্রত্যাহার করে নেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিহুর রহমান। এর আগে গতকাল দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থীকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাড়পত্র দিয়েছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

শিক্ষার্থীর ছাড়পত্রের কপিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। কেউ কেউ বিদ্যালয়ের সিন্ধান্ত সঠিক বললেও, অনেকেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীর্যক মন্তব্য করেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাহ জহুরুল হোসেনের দৃষ্টিগোচর হলে তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। পরে মঙ্গলবার সঠিক বিধিমালা না মানায় ও শিক্ষার্থীর মায়ের ছাড়পত্র প্রত্যাহারের আবেদনের প্রেক্ষিতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ছাড়পত্রটি প্রত্যাহারের নির্দেশ দেন ইউএনও। নির্দেশনা পেয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষার্থীর ছাড়পত্রটি প্রত্যাহার করে নেন।

জামালপুর শিশু সুরক্ষা কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন- ১৮ বছরের নিচে বয়সীরা সবাই শিশু। সে বিবেচনায় নবম শ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থীও শিশু। টিকটক ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে সে ভুল করেছে। তবে কর্তৃপক্ষ শিক্ষার্থীর ছাড়পত্রটি প্রত্যাহার করে তার ভুল শুধরানোর সুযোগ দিয়েছে। সে জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মশিহুর রহমান বলেন- শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়ার আগে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা’র অনুমতি নেওয়া হয়নি। তাড়াহুড়ো করতে গিয়ে এমন ভুল হয়েছে। তবে ছাড়পত্র দেওয়া ওই শিক্ষার্থীর মায়ের আবেদনের প্রেক্ষিতে ও ইউএনও মহোদয়ের নির্দেশে তার ছাড়পত্রটি প্রত্যাহার করা হয়েছে।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন- ওই শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে সঠিক বিধিমালা মানা হয়নি। বিষয়টি বুঝতে পেরে ও শিক্ষার্থীর মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ছাড়পত্রটি প্রত্যাহার করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

আরও খবর