কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

বানিয়াচংয়ে ৬ বারের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হলেন শাহিনা খানম

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আবারও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছেন একজন গুণী ও নিবেদিত প্রাণ শিক্ষিকা শাহিনা খানম । এ নিয়ে তিনি টানা ৬ বারের মতো এই সম্মাননা অর্জনের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে নিজের দক্ষতা, নেতৃত্ব ও অবদানের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। শাহিনা খানম বর্তমানে উপজেলা সদরের পুুরানবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ, সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অসামান্য ভূমিকার জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়। তার নেতৃত্বে বিদ্যালয়ের ফলাফল ধারাবাহিকভাবে ভালো হচ্ছে এবং ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। এ বিষয়ে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী বলেন, “তিনি শুধু একজন প্রধান শিক্ষিকা নন, একজন আদর্শ মানুষও। তার আন্তরিকতা ও কঠোর পরিশ্রমের ফলে বিদ্যালয়ের পরিবেশ অনেক উন্নত হয়েছে।” শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হওয়ায় অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাহিনা খানম বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়, এটি আমার সহকর্মী শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি সবসময় চেষ্টা করি শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের নৈতিকতা, মানবিকতা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে। আগামী দিনগুলোতেও আমি আরও ভালো কিছু করার প্রত্যাশা নিয়ে কাজ করে যেতে চাই।” তিনি আরও বলেন, “মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। আমি বিশ্বাস করি, সবাই মিলে কাজ করলে আমাদের বিদ্যালয় আরও এগিয়ে যাবে এবং শিক্ষার্থীরা দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।” উল্লেখ্য, প্র্রধান শিক্ষিকা শাহিনা খানম বিগত ২০০৯, ২০১০, ২০১১, ২০১৭ ও ২০২৪ সালে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তার আগে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক হন। ২০১৯ সালে সরকারিভাবে মালয়েশিয়া সফর করেন তিনি । ২০২০ সালে তার বিদ্যালয়কে জেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতি এনে দেন ওই গুনী শিক্ষক। তাছাড়াও আরো অসংখ্য অবদান রয়েছে তার দখলে। সবশেষে ২০২৬ সালে আবারো নির্বাচিত হন। ৬ বারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। এদিকে তার এই ধারাবাহিক সাফল্যে বানিয়াচং উপজেলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জুুড়ে প্রশংসার জোয়ার বইছে ।
Tag
আরও খবর