১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাগেশ্বরীতে মাথা গোঁজার ঠাঁই নেই: জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া সুবর্ণচরে পুকুরে স্নান করতে গিয়ে দুই বোনের মৃত্যু দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন ছদ্মবেশে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫ স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আব্দুল গফুর ভূঁইয়ার মতবিনিময় ইসলামপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প পাঁচ কোটি মানুষের লিভার রোগ, বিশেষজ্ঞ মাত্র ১৪০ জন

গোবিপ্রবিতে অযত্ন ও অবহেলায় নষ্ট হচ্ছে ক্যাম্পাসের লেকপাড়ের সৌন্দর্য

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্যের বাসভবন ও কফি হাউজের মাঝামাঝি স্থানে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের একমাত্র লেকটি এখন অযত্ন ও অবহেলার প্রতিচ্ছবিতে পরিণত হয়েছে। একসময় বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনের অন্যতম আকর্ষণ হিসেবে পরিচিত এই লেকটি বর্তমানে কচুরিপানা, জলজ আগাছা ও ময়লা-আবর্জনায় ভরে গিয়ে হারাচ্ছে তার স্বাভাবিক সৌন্দর্য।


যেখানে একসময় স্বচ্ছ পানিতে ঝলমল করত লেকটি, চারপাশে বসে শিক্ষার্থীরা কাটাতেন অবসর সময়; সেখানে এখন কচুরিপানার দখলে প্রায় পানিই দেখা যায় না। নান্দনিক সৌন্দর্যে ঘেরা এই স্থানটি যেন আজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের দীর্ঘদিনের অবহেলার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।


বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষা শুধু ক্লাস, পরীক্ষা ও পাঠচর্চার মধ্যেই সীমাবদ্ধ নয়; মানসিক প্রশান্তি ও সুস্থ জীবনযাপনের ক্ষেত্রেও ক্যাম্পাসের পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতামূলক জীবনে শিক্ষার্থীদের মানসিক স্বস্তি ও স্বাভাবিক বিনোদনের জন্য এমন উন্মুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশ অত্যন্ত প্রয়োজনীয়। অথচ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রশান্তির এই জায়গাটি দিন দিন পরিণত হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে।


দীর্ঘদিন পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে পুরো লেকজুড়ে ছড়িয়ে পড়েছে কচুরিপানা ও আগাছা। বিভিন্ন স্থানে জমে আছে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য। এছাড়া দীর্ঘদিনের ময়লা পানির কারণে বাড়ছে মশা, পোকামাকড় ও বিষাক্ত সাপের উপদ্রব। একই সঙ্গে হুমকির মুখে পড়ছে লেকের মাছসহ নানা জলজ জীববৈচিত্র্য।


বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী শামীমা বলেন, "সারাদিনের ব্যস্ততা শেষে মুক্তভাবে একটু শ্বাস নেওয়ার জায়গা হচ্ছে এই লেকপাড়। এটি আমাদের ক্যাম্পাসের অন্যতম সুন্দর স্থান, কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি অবহেলিত। স্বচ্ছ পানি তো দূরের কথা, কচুরিপানার কারণে পানিই দেখা যায় না। প্রশাসনের উচিত দ্রুত লেকটি পরিষ্কার করে এর সৌন্দর্য ফিরিয়ে আনা।"


সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাবরুল শেখ বলেন, "আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যতম সুন্দর একটি স্থান হলো লেকপাড়। সকাল-বিকেল শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে এটি একটি পছন্দের জায়গা। এখানে বসে আমরা কিছুটা মানসিক প্রশান্তি খুঁজে পাই। কিন্তু দীর্ঘদিনের অবহেলা ও অযত্নে লেকপাড়ের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। লেকে পর্যাপ্ত পানি নেই, পরিবেশও পরিষ্কার-পরিচ্ছন্ন নয়। পুরো লেকজুড়ে ছড়িয়ে পড়েছে কচুরিপানা। দ্রুত লেকপাড়ের সৌন্দর্য ফিরিয়ে আনতে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।"


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এস্টেট দপ্তরে যোগাযোগ করা হলে সহকারী রেজিস্ট্রার নিজামুল হক চৌধুরী বলেন, কিছুদিন আগে লেকপাড়ের চারপাশের ময়লা পরিষ্কার করা হয়েছে। তবে লেকের ভেতরের অংশ এখনো পরিষ্কার করা হয়নি। কারণ সেখানে বেশ কিছু পদ্মফুল রয়েছে, যা সামনে ফুটবে। এছাড়া লেকের পানিও বর্তমানে অনেক বেশি অপরিষ্কার ও নোংরা। এ কারণে বিশ্ববিদ্যালয়ের মালিরা পানিতে নেমে পরিষ্কার করতে চাইনা 


তিনি আরও জানান, লেকটি পরিষ্কারের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে বাজেট চেয়ে আবেদন করা হয়েছে। খুব শিগগিরই বাজেট পাওয়া গেলে বাইরে থেকে শ্রমিক এনে দ্রুত লেকটি পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হবে। সেক্ষেত্রে পদ্মফুল গুলো রেখে বাকি অতিরিক্ত ময়লা পরিষ্কার করার চেষ্টা করা হবে।

Tag
আরও খবর