চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে উদ্ধার বিষধর 'সবুজ ফণিমনসা' সাপ বিএনপি হলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিষ্ঠান : এমপি সুলতান মাহমুদ বাবু মামলা-আপত্তি সত্ত্বেও নামজারি করায় চন্দনাইশ এসি ল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ লাখাইয়ে ২টাকায় সিঙ্গারা,পেয়াজু, ৩০ বছর ধরে সুকময় দাসের ব্যতিক্রমী উদ্যোগ। আক্কেলপুর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত. রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে : ডা: এজেডএম জাহিদ হোসেন শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে

‎রামপালে দেড় শতাধিক পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করলেন প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ

‎বাগেরহাটের রামপালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেড় শতাধিক পরিবারের জন্য গভীর নলকূপ স্থাপন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।..

‎শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের রামপালে বসবাসরত দেড় শতাধিক পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় সাংসদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম তার নিজ অর্থায়নে রামপালের সদর ইউনিয়নের শ্রীফলতলা আশ্রয়ণ প্রকল্পে একটি গভীর নলকূপ স্থাপন করেন। শনিবার (৩০ মে) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


‎প্রতিমন্ত্রী হওয়ার আগে থেকেই ড. শেখ ফরিদুল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। সুপেয় পানির সংকট নিরসনের পাশাপাশি তিনি দরিদ্র মানুষের জন্য ঘর নির্মাণ, সেলাই মেশিন প্রদান, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, প্রতিবন্ধীদের হুইলচেয়ার সহায়তা এবং রোগীদের চিকিৎসায় আর্থিক অনুদান প্রদান করে আসছেন। এর আগে শুক্রবার মোংলায় এক অসহায় নারীকে ঘর উপহার দেন তিনি।


‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এই অঞ্চলে লবণাক্ততার কারণে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এই সমস্যা সমাধানে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য প্রতিটি ঘরে ট্যাংক স্থাপন এবং সরকারি পুকুরগুলো দখলমুক্ত ও সংস্কারের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, যেকোনো মূল্যে এই এলাকার মানুষের জন্য শতভাগ সুপেয় পানির নিশ্চয়তা প্রদান করা হবে।


আরও খবর