ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন “তেলাকুচা পাতা: ডায়াবেটিস নিয়ন্ত্রণে সম্ভাবনাময় ভেষজ, তবে প্রয়োজন সতর্কতা” ধামরাইয়ে রোমা-এমপি দ্বন্দ্বে উত্তপ্ত রাজনীতি মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১ ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস কুলিয়ারচরে দিনে-দুপুরে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক।

বোনার পাড়া

গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক।

চলন্ত ট্রেন থেকে পড়ে রিপন মিয়া (৩৫) নামে এক যাত্রীর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত ওই যাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

শনিবার (৬ জুন) দুপুর সোয়া ২টার দিকে বিষয়টি দেশচিত্রকে  নিশ্চিত করেছেন বোনারপাড়া রেলওয়ে থানাা পুলিশের উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জিয়া। বেলা সাড়ে ১১টার দিকে বোনারপাড়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

দুই পা হারানো রিপন মিয়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দলদিয়া গ্রামের দুদু মিয়ার ছেলে।

স্থানীয় ও রেলওয়ে সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা আন্তনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া এসে যাত্রাবিরতি দেয়। পরে বোনারপাড়া স্টেশন থেকে গাইবান্ধার দিকে ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় সিগন্যালের কাছে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ও বোনারপাড়া রেলওয়ে পুলিশ আহত রিপনকে উদ্ধার করে দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়। 
বোনারপাড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জিয়া বলেন, বোনারপাড়া সিগন্যালের কাছে ট্রেনের নিচে পড়ে রিপন মিয়ার দুই পা কাটা পড়ে। তাৎক্ষণিক রক্তাক্ত অবস্থায় তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে রক্তক্ষরণ বন্ধ করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানোর উদ্যোগ নেয়া হয়। বেসরকারি অ্যাম্বুলেন্সে কিছুক্ষণের মধ্যেই রওনা হবে ।

তিনি জানান, দুর্ঘটনার পর পা হারানো রিপনের জ্ঞান থাকলেও তিনি কেন এখানে আসছিলেন বা কীভাবে এটি হলো তা কিছুই জানাতে পারেননি। ধারণা করা হচ্ছে, ট্রেনের দরজায় হাতল ধরে তিনি দাঁড়িয়ে ছিলেন। অবসাবধানতাবশত পড়ে গিয়ে ট্রেনের নিচে পা দুটি কাটা পড়ে।

আরও খবর