বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা
বানিয়াচংয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসির সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি ইমদাদুল হোসেন খান,
মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, সাংবাদিক শেখ নুরুল ইসলাম ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ আরশাদ মিয়াসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী বলেন, নারী-পুরুষকে বিভিন্ন অপরাধ প্রবণতা থেকে দূরে রাখতে হলে সচেতনতা ও ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই।
এ ক্ষেত্রে বাল্য বিবাহ রোধ, নারী নির্যাতন বন্ধ এবং কন্যা সন্তানদের
নজরদারিতে রাখতে অভিভাবকদের প্রতি আহবান জানান তিনি।