কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

ভূমির সেবা ক্ষেত্রে কোন অনিয়ম বরদাশত করা হবে না -ডিসি ড. জি. এম সরফরাজ

হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম সরফরাজ বলেছেন, পাশের দেশ ভারত ও চীন কৃষি ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। সেইভাবে আমরা এখনও পারিনি। আমাদের দেশ নানান সমস্যা মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে নদীর নাব্যতা কমে গেছে। খাল-বিল শুকিয়ে গেছে। আমাদের ধান শোকানোর মেশিন পর্যন্ত নেই। সরকার খাল খননের কর্মসূচি হাতে নিয়েছেন। কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে আন্তরিকভাবে কাজ করছে বর্তমান সরকার। মঙ্গলবার(৯ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মরত কর্মকর্তাগণ,বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সরকারের প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক, নাগরিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথীর সভাপতিত্বে জেলা প্রশাসক আরও বলেন, গত জাতীয় নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। আমরা যে আপনাদের নিয়ে মতবিনিময় সভা করি অনেকে ভাবতে পারেন কোনো কাজ হয় না। তা মনে করা ঠিক না। আমরা আপনাদের সমস্যাগুলো নোট করে মন্ত্রণালয়ে পাঠাই। আমাদের হতাশ হলে হবে না। শক্তিশালী সিস্টেম দ্বার করাতে হবে। আর বিশেষ করে ভূমির সেবা ক্ষেত্রে কোনো অনিয়ম বরদাশত করা হবে না। বানিয়াচংয়ে ১৫৭টি খাস পুকুর রয়েছে। মাছের অভয়াশ্রম ভালোভাবে করতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেছেন তিনি। এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, সাবেক আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, ওসি (তদন্ত) কবির আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহির হোসেন, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উপজেলা সভাপতি দেওয়ান শোয়েব রাজা, সাংবাদিক শেখ নুরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ।
Tag
আরও খবর