প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

ক্ষেতলালে পৃথক অভিযানে গ্রেফতার - ২

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিবেদক: জয়পুরহাটের ক্ষেতলাল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (০৯ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, উপজেলার বড়তারা গ্রামের জামাত আলীর ছেলে মো. হেলাল উদ্দীন (৪৫) সিআর-১৫১৪/২৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি আদালতের দেওয়া ১ মাসের কারাদণ্ড ও ৭১ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত ছিলেন। অপরদিকে পৌর এলাকার খলিশাগাড়ী মহল্লার আব্দুস কুদ্দুসের ছেলে আব্দুস সালাম (৩৫) জিআর-২১৭/২৪, সিআর-২৮৫/২৪ ও জিআর-৫০৬/১৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি ১ বছরের সাজাপ্রাপ্ত এবং তার বিরুদ্ধে মোট তিনটি ওয়ারেন্ট রয়েছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলা পুলিশ সুপারের নির্দেশনা এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে থানার একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের দুইজনকে গ্রেফতার করে। এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল আলম বলেন, “গ্রেফতারকৃত দুইজনের মধ্যে একজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপরজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আগামীকাল বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।” তিনি আরও বলেন, অপরাধ দমন এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে ক্ষেতলাল থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Tag
আরও খবর