প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

ক্ষেতলালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ বৃদ্ধ গ্রেফতার

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিবেদক: জয়পুরহাটের ক্ষেতলালে বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. ইনছের আলী (৬০) কে গ্রেফতার করেছে ক্ষেতলাল থানা পুলিশ। মামলা দায়েরের মাত্র একদিনের মাথায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালুচ এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৩ জুন) রাতে ভুক্তভোগীর বাবা রুস্তম আলী বাদী হয়ে ক্ষেতলাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন। মামলাটি রুজুর পর জয়পুরহাট জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে রবিবার (১৪ জুন) বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালুচ এলাকা থেকে মামলার প্রধান আসামি ইনছের আলীকে গ্রেফতার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ জুন ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের মাটিহাঁস গ্রামের ঝাপড়াপুকুর ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণীকে কৌশলে পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত ইনছের আলী। এ সময় ভুক্তভোগীর মামা আবুল কাসেম ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে দেখতে পেলে সে পালিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে পুলিশ মামলা রুজু করে আসামিকে গ্রেফতারে অভিযান শুরু করে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, "বিশেষ অভিযান পরিচালনা করে বগুড়ার দুপচাঁচিয়া এলাকা থেকে মামলার প্রধান আসামি ইনছের আলীকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। মামলার তদন্ত চলমান রয়েছে।" মামলার প্রধান আসামি গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে। স্থানীয়রা দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Tag
আরও খবর