মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

দেওয়ানগঞ্জের ডাংধরায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার শুভ উদ্বোধন

জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলায় ডাংধরা  ইউনিয়নে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


আজ ১৫ ই জুন ২০২৬ ইং তারিখ সোমবার ডাংধরা ইউনিয়নে কবিরপুরে ৯নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে গত বছরের ন্যায় এবারও ২য় বার্ষিক ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মোঃ সরোয়ার ই আলম। ০৯ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ মাইনুল ইসলাম এবং ধারাভাষ্যকার আঃ সালাম পিন্টু'র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবঃ অধ্যক্ষ, শ্রীবর্দী সরকারি কলেজ ও  বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ রাজ্জাক।


বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন, ডাংধরা ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি মোঃ মহসিন উদ্দিন মিলন, কুমারের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান।

এছাড়াও বিশিষ্ট সমাজ সেবক মোঃ রহমত আলী সহ স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক স্থানীয় দর্শক/দর্শনার্থী উপস্থিত ছিলেন।


অত্র ঘোড়দৌড় প্রতিযোগিতার প্রথম পুরস্কার দাতা শাহ মোঃ মনিরুর রহমান মনির, যুগ্ন-সাধারণ সম্পাদক, কৃষকদল কেন্দ্রীয় কমিটি।


অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করে।


উদ্বোধনের পর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাহারি সব ঘোড়ার মনোমুগ্ধকর দৌড় উপভোগ করতে মাঠে দর্শকদের উপস্থিতি ছিল লক্ষনীয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আরও খবর