বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন
বানিয়াচংয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে (১৮-২০ জুন ২০২৬) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে নজরুল বর্ষ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, সাবেক আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান ও উপজেলা জাসাস সভাপতি আরশাদ ফজলে খোদা লিটন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিন, বিআর ডিবি র্কমর্কতা শফিকুল ইসলাম, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, সাংবাদিক শেখ নুরুল ইসলাম ও এনটিভি প্রতিনিধি আক্তার হোসেন আলহাদী প্রমুখ।
অনুষ্ঠানে স্কুল কলেজের শিক্ষার্থী ছাড়া ও সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ, শিল্পী, সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন।