মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

সবজির দাম স্থিতিশীল, মুরগি ধরাছোঁয়ার বাইরে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-02-2023 07:19:13 am

ফাইল ছবি

◾ অনলাইন ডেস্ক 


সপ্তাহ ব্যবধানে বাজারে তুলনামূলক দাম স্থিতিশীল রয়েছে শীতকালীন সবজির। তবে দাম বেড়েছে রসুন, মরিচ ও ব্রয়লার মুরগির। এছাড়া বাজারে অপরিবর্তিত আছে অন্য সব পণ্যের দাম। 


শুক্রবার (১০ ফেব্রুয়ারি ) রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, খোলা আটার কেজি বিক্রি হচ্ছে ৫৫ টাকা। প্যাকেট আটার কেজি ৬৫ টাকা। আগে কেজি ছিল ৭০ টাকা। ২ কেজির প্যাকেট আটা বিক্রি হচ্ছে ১৩০টাকায়।এসব বাজারে দেশি মসুরের ডালের কেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকা। ইন্ডিয়ান মসুরের ডালের কেজি ১০০ টাকা। বাজারে সয়াবিন তেলের লিটার বিক্রি হচ্ছে ১৮৭ টাকা। লবনের কেজি বিক্রি হচ্ছে মোটা ও চিকন ভেদে ৩০-৪০ টাকা। খোলা চিনির দাম একটু কম প্রতি কেজি ১১০ টাকা। গত সপ্তাহে ১১৫ টাকা ছিলো।


বাজারে তুলনামূলক কম দাম শীতকালীন সবজির। আকার ভেদে বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ২৫–৩০ টাকায়। শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। লম্বা ও গোল বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকা। টমেটো কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩০টাকা। শিমের কেজি প্রকারভেদে ৪০-৫০ টাকা। করলা কেজি প্রতি ১২০ টাকা গত সপ্তাহে ছিলো ১০০ টাকা।চাল কুমড়া প্রতিটি ৪০-৫০ টাকা,দাম কমে লাউ প্রতিটি আকারভেদে বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়, মিষ্টি কুমড়ার কেজি ৩৫-৪০ টাকা, চিচিঙ্গা ৬০, ঢেঁড়স ১০০, কচুর লতি ৯০-১০০, পেঁপে ২৫-৩০, বরবটি ৯০-১০০।  


বাজারে কাঁচামরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ১২০ টাকায়।গত সপ্তাহে কাঁচামরিচের ১০০টাকা। এছাড়া বাজারে কাঁচকলার হালি বিক্রি হচ্ছে ২০-৩০ টাকায়। লেবুর হালি বিক্রি হচ্ছে ৪০ টাকা। গত সপ্তাহে লেবুর হালি ছিলো ৩০ টাকা। বাজারে আলুর কেজি এখন ২৮ থেকে ৩০ টাকা।


মসলার বাজারে দাম বেড়েছে রসুনের। চায়না রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ২১০–২২০ টাকায়। গত সপ্তাহে ছিলো ১৯০–২০০। দেশি রসুন ১৬০ টাকা।


দেশি আদা ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চায়না আদা দাম কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০ টাকা। নতুন পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা। আলু কেজি প্রতি ২৫ টাকা।


এছাড়া বাজারে দাম বেড়েছে ফার্মের মুরগির ডিমের। ডজন বিক্রি হচ্ছে ১৪০টাকায়। এক সপ্তাহ আগে ডজন বিক্রি হত ১৩৫ টাকায়। হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকা। দেশি মুরগির ডিমের ডজন ১৭০–১৮০ টাকা।


বাজারে গরুর মাংসের কেজি ৭০০–৭২০ টাকা টাকা। খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে ১১০০ টাকায়। মাছের বাজারে ১ কেজি সাইজের ইলিশ ১২০০ –১৩০০টাকা কেজি। ১ কেজির নিচে ১১০০–১২০০ টাকা। রুই কেজি প্রকারভেদে প্রতি পিচ ৩৩০–৩০০–২৫০ টাকা। তেলাপিয়া কেজি প্রতি ২০০ টাকা। শিং মাছ প্রকারভেদে ৪০০–৪৫০ টাকা কেজি। পাঙ্গাস বড় সাইজের ২.৫ কেজির উপরে ১৭০ টাকা। ১ কেজি বা তার নিছে ১৫০ টাকা।


বাজারে আকাশচুম্বী দাম ব্রয়লার মুরগির কেজি প্রতি বিক্রি ২১০ টাকা। যা গত সপ্তাহে ছিলো ১৭০–১৮০ টাকা ছিলো।