জলবায়ু রক্ষায় বেশি করে বৃক্ষ রোপণ করুন- এমপি ডা. জীবন
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেছেন, মানুষ সুস্থ ও সুন্দরভাবে জীবন-যাপন করতে হলে নির্মল পরিবেশ প্রয়োজন। আর নির্মল পরিবেশ রক্ষায় বেশি করে বৃক্ষ রোপণ করুন।
গত বৃহস্পতিবার সকাল ১০টায় বানিয়াচংয়ে কামালখানীস্থ এন. এইচ জাহেদ একাডেমিতে বৃক্ষ রোপণ করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে চারা গাছ প্রদান করেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্র্যাকের জেলা সমন্বয়ক আতাউর রহমান, উপজেলা জাসাস সভাপতি আরশাদ ফজলে খোদা লিটন, এন. এইচ জাহেদ একাডেমির প্রধান শিক্ষক সাইদুর রহমান খান
ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য কাউছার আহমেদ প্রমুখ।