ইরানে নতুন হামলার প্রস্তুতি, ইসরায়েলের বিমানঘাঁটির ভেতরে কী চলছে? ৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বরমী তে চেয়ারম্যান পদপ্রার্থী রনি আকন্দের মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মিরসরাইয়ে ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠন জন্মনিবন্ধন, ওয়ারিশ ও নাগরিক সনদে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ; ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব তদন্তের দাবি মধুপুরে একসঙ্গে তিন ছেলের জন্ম, পরিবারে আনন্দের বন্যা মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছানার নিচে পাইপগান,অস্ত্রসহ গ্রেপ্তার যুবক আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শেরপুরে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন প্রায় ৫০০ নারী বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় শান্তিগঞ্জ নির্বাচন অফিসে টাকা ছাড়া মিলেনা সেবা, হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা শ্রীমঙ্গলে নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল পীরগাছায় চৌধুরাণী তা'লিমুল কুরআন একাডেমির অভিভাবক সমাবেশ

ঢাকায় স্বাভাবিক নিশ্বাস নিতে পারছে না ৪০% শিশু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-02-2023 10:14:32 pm

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


চলতি ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী এনভায়রনমেন্টাল রিসার্চ কমিউনিকেশন-এ প্রকাশিত গবেষণা বলছে, শিশুরা দিনের ১৭ শতাংশ সময় কাটায় শিক্ষাপ্রতিষ্ঠানে। 


যে কারণে শ্রেণিকক্ষ ও খেলার মাঠের পরিবেশ সাধারণভাবে নিরাপদ থাকার কথা। কিন্তু রাজধানী ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রাঙ্গণ দূষিত বায়ু ও বিষাক্ত গ্যাসে ভরে উঠছে।


গবেষণায় বিদ্যালয়গুলোতে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর অতি ক্ষুদ্র বস্তুকণা পিএম-১, পিএম ২.৫ ও পিএম ১০ পরিমাপ করা হয়। আর ক্ষতিকর গ্যাসের মধ্যে নাইট্রোজেন ডাই-অক্সাইড, ভোলাটাইল অর্গানিক ও কার্বন ডাই–অক্সাইডের পরিমাণ পরীক্ষা করা হয়। 


বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে সর্বোচ্চ প্রায় তিন গুণ (২ দশমিক ৯) বেশি পাওয়া গেছে। গবেষণায় বলা হয়েছে, ডব্লিউএইচওর মানমাত্রা হচ্ছে প্রতি ঘনমিটার বাতাসে ৪৫ মাইক্রোগ্রাম পিএম ১০ থাকতে হবে, পিএম ২.৫ থাকবে ১৫ মাইক্রোগ্রাম। এর চেয়ে বেশি থাকলে তা মানবদেহের জন্য ক্ষতিকর। শ্রেণিকক্ষে হেজারডাস বা আপদ পর্যায়ের গ্যাস ও মারাত্মক ক্ষতিকর পর্যায়ের দূষিত বায়ু পাওয়া গেছে।


গবেষণা দলের অন্যতম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক শতাব্দী রায় বলেন, ‘আমাদের দেশে স্কুলগুলোর বেশির ভাগই প্রধান সড়ক ও বাণিজ্যিক এলাকার গলির মধ্যে। যে কারণে বাতাস প্রবাহের জায়গা কম। আবার দূষিত বাতাস সহজে স্কুলে প্রবেশ করে আর বের হতে পারে না। যার শিকার হচ্ছে শিশুরা।’


‘আমরা ঢাকার ৪৫২টি শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত এবং সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিয়েছি। সেখানে বাতাস চলাচলের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা এবং বায়ুদূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া দেশে নতুন যে বিদ্যালয়গুলো নির্মিত হচ্ছে, সেখানে বায়ুদূষণের বিষয়টিকে বিবেচনায় নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’


যে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর গবেষণাটি করা হয়েছে, নবাবপুর সরকারি উচ্চবিদ্যালয় সেগুলোর একটি। বাকিগুলো হলো কমলাপুর হাইস্কুল, নিউ মডেল বহুমুখী হাইস্কুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ইউনিভার্সিটি ল্যাবরেটরি হাইস্কুল, খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল মডেল হাইস্কুল, মানিকনগর মডেল হাইস্কুল, আহমেদাবাগ হাইস্কুল ও বাড্ডা হাইস্কুল।


গবেষণায় শ্রেণিকক্ষে থাকা ২৫০ জন শিশুর শ্বাস-প্রশ্বাস নেওয়ার স্বাভাবিক ক্ষমতা পরীক্ষা করা হয়। নিশ্বাস পরিমাপ করার বিশেষ যন্ত্র ফ্লো মিটার দিয়ে করা ওই পরীক্ষায় ৪০ শতাংশ শিশু স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারেনি। আর বেশির ভাগ শিশুর বায়ুদূষণজনিত কোনো না কোনো সমস্যা পাওয়া গেছে।


পঞ্চম থেকে সপ্তম শ্রেণিতে পড়া এবং ৯ থেকে ১২ বছর বয়সী এসব শিশুর মধ্যে দৈবচয়নের ভিত্তিতে জরিপটি করা হয়। তাতে দেখা যায়, তারা ঠান্ডা, কাশি, সর্দি, জ্বর, মাথাব্যথাসহ নানা সমস্যায় ভুগছে। দূষিত বায়ু ও গ্যাসের কারণে তাদের ফুসফুস ঠিকমতো কাজ করছে না বলে গবেষকেরা মনে করছেন।


জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, ‘আমরা ঢাকার ৪৫২টি শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত এবং সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিয়েছি। সেখানে বাতাস চলাচলের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা এবং বায়ুদূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া দেশে নতুন যে বিদ্যালয়গুলো নির্মিত হচ্ছে, সেখানে বায়ুদূষণের বিষয়টিকে বিবেচনায় নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’


২০১৮ সালের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ছয় মাস ধরে গবেষণাটি পরিচালনা করা হয়। প্রতি দুই দিনে একবার চার ঘণ্টা করে বায়ুর মান পরিমাপ করা হয়। গবেষণায় দেখা গেছে, অতি ক্ষুদ্র বস্তুকণা বাতাসের সঙ্গে শ্রেণিকক্ষে ঢুকছে। বাতাস বের হওয়ার জন্য পর্যাপ্ত জানালা, দরজা ও ভ্যানটিলেশন (ঘুলঘুলি) না থাকায় কক্ষগুলোতে তা আটকে থাকছে।

আরও খবর


6af7e9ae7764f-141126105510.webp
আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

১৩ দিন ২২ ঘন্টা ৫৩ মিনিট আগে