বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

চুরি-চামারি করে দেশটাকে শেষ করেছে আওয়ামী লীগ : নজরুল ইসলাম খান



বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, 'চুরি-চামারি করে দেশটাকে শেষ করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের লোকজন হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণের নামে লুটপাট করে ফেলেছে। উন্নয়নের নামে দেশটাকে পঙ্গু করে দিয়েছে। আজ বিএনপির পদযাত্রাকে ভিন্নখাতে নিতে তথা কতিথ শান্তি সমাবেশ নামে পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচী দিয়ে আওয়ামী লীগ দেশের মানুষকে গৃহ যুদ্ধের পথে ঢেলে দিতে চায়। কিন্তু আওয়ামী লীগের সব কূটকৌশল বুঝে ফেলেছে জনগণ। আওয়ামী লীগের হীনকর্মকাণ্ডকে দেশের মানুষ ধিক্কার দিচ্ছে।'

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দী ইউনিয়নে দলের কেন্দ্রীয় নির্ধারিত কর্মসূচী পদযাত্রায় অংশ নিয়ে কুলকান্দী বাজারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

বীর মুক্তিযোদ্ধা বিএনপি নেতা নজরুল ইসলাম খান আরও বলেন, 'আওয়ামী লীগ দেশটাকে লুটেপুটে খাবে, এ জন্য আমরা দেশটাকে স্বাধীন করিনি। আমাদের পরিবারের আমি যুদ্ধ করেছি। আমার বড় ভাই যুদ্ধ করেছেন। আমার ছোট ভাই যুদ্ধ করে বীর প্রতীক উপাধিতে ভূষিত হয়েছেন। আমার ভগ্নিপতি যুদ্ধ করেছে। আমরা মুক্তিযুদ্ধ করেছি মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। দেশের উন্নয়নের জন্য। কিন্তু ক্ষমতাকে কুক্ষিগত করতে নির্বাচনের নামে আওয়ামী সার্কাস চলছে। সেকারণেই আজ আওয়ামী স্বৈরাচার সরকারকে বিদায় জানাতে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত মানুষ রাজপথে নেমে এসেছে। দেশের মানুষ আজ দ্রব্যমূল্যে কষাঘাতে জর্জরিত। মাত্র ১৯দিনের ব্যাবধানে বিদ্যুতের দাম দুই দফায় বাড়িয়েছে ভোটবিহীন সরকার। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া আগামী সংসদ নির্বাচন জনগণ মেনে নিবে না।'

বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, 'ঋণ করতে করতে সরকার দেশটাকে ঋণের মহাসড়কে দাঁড় করিয়েছে। এখন ৯০ হাজার টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে জন্মগ্রহণ্রহণ প্রতিটি শিশু। যে দলের জেলা পর্যায়ের অঙ্গ দলের নেতা দুই হাজার কোটি টাকার অবৈধ মালিক হয়, সেই দলের আরও যারা ঊর্ধ্বতন নেতা আছেন, ক্ষমতাবান ব্যক্তিরা আছেন তারা কি পরিমাণ সম্পদের মালিক এটা অনুমানের বিষয়। এভাবে দেশটা চলতে পারে না।’

সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে সাবেক রাষ্ট্রদূত বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, 'আপনারা আগামী ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চান কেনো? ৪১ সালের পর তবে কী বাংলাদেশ থাকবে না? জনগণ ভোট দিলে শুধু ৪১ সাল কেনো, ১৪ হাজার সাল পর্যন্ত ক্ষমতায় থাকেন

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উপজেলা শাখার  সভাপতি ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, উপজেলার সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহাব মাস্টার, কুলকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরল ইসলাম, জেলা ছাত্রদলের সহসভাপতি মাজহারুল ইসলাম বিপুল প্রমুখ।

উল্লেখ্য, সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে চলমান আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার ১২টি ইউনিয়নে পদযাত্রা অনুষ্ঠান হয়েছে। অধিকাংশ ইউনিয়নেই প্রধান অতিথি ছিলেন দ্বাদশ সংসদ নির্বাচনের ইসলামপুর আসনের এমপিপদ প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উপজেলা শাখার সভাপতি ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু। অপরদিকে একই সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশ নেন।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, 'প্রতিটি ইউনিয়নেই আমরা সতর্ক অবস্থানে ছিলাম। কোনো ধরনের অপৃত্তিকর ঘটনা ঘটেনি।'

আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৪ ঘন্টা ১৯ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৪ ঘন্টা ২৪ মিনিট আগে