কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

বাজারে তাজা মাছের আড়ালে ‘রঙের খেলা’: স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তা

মাছের বাজার ঘুরলেই চোখে পড়ছে কুচকুচে লাল ও চকচকে তাজা শিং মাছ। বিক্রেতাদের মুখে একদম নদী, খাল বা বিলের তাজা মাছ! চড়া দামে এসব মাছ কিনে বাড়িতে ফিরছেন সাধারণ ক্রেতারা। কিন্তু রান্নাঘর পর্যন্ত পৌঁছাতেই উন্মোচিত হচ্ছে থলের বিড়াল। ধোয়ার সাথে সাথেই মাছের গায়ের গাঢ় লাল রং উঠে গিয়ে বেরিয়ে আসছে ফিকে বা ফ্যাকাশে ভাব। বাজারজুড়ে এখন চলছে শিং মাছে টেক্সটাইল বা ক্ষতিকর রাসায়নিক রং মিশিয়ে ‘দেশি’ বা ‘বিলের মাছ’ বানানোর অভিনব জালিয়াতি। অধিক লাভের আশায় একশ্রেণীর অসাধু ব্যবসায়ী নিয়মিত এই অপরাধ চালিয়ে যাচ্ছেন, আর পকেটের টাকা খসানোর পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন সাধারণ ক্রেতারা। রবিবার ২জুলাই উপজেলার একাধিক মাছ বাজারে গিয়ে এমন শিংমাছ দেখতে পাওয়া যায়। অনুসন্ধানে জানা যায়, চাষের ফ্যাকাশে বা ধূসর রঙের শিং মাছকে কম দামে পাইকারি বাজার থেকে সংগ্রহ করা হয়। পরবর্তীতে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে এবং ‘বিলের দেশি মাছ’ হিসেবে চালিয়ে দিতে ব্যবহার করা হয় কাপড়ের রং (টেক্সটাইল ডাইং) বা ক্ষতিকর রাসায়নিক কেমিক্যাল। পরিচয় গোপন রেখে এক মাছ বিক্রেতার সাথে কথা হলে তিনি জানান, মাছ বিক্রির আগে ড্রাম বা পাত্রে পানির সাথে কেমিক্যাল ও কৃত্রিম রং মিশিয়ে তার মধ্যে মাছ কিছুক্ষণ জ্যান্ত ভিজিয়ে রাখা হয়। কয়েক মিনিটের মধ্যেই চাষের মাছের গায়ে গাঢ় কালচে বা প্রাকৃতিক মাছের মতো কুচকুচে কালো আস্তর পড়ে যায়। বাজারের আলোর নিচে এই কৃত্রিম রঙের মাছকে ‘বিলের জ্যান্ত দেশি শিং’ দাবি করে প্রতি কেজিতে ২৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত অতিরিক্ত দামে বিক্রি করা হয়। প্রতারণার শিকার এক ভুক্তভোগী ক্রেতা জানান, “দেশি শিং মাছ ভেবে চড়া দামে কিনে এনেছিলাম। কিন্তু ধোয়ার পরই কালচে রং উঠে সাদাটে হয়ে গেল। আমরা টাকা দিয়ে বিষ খাচ্ছি!” এ বিষয়ে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা: শামীমা আক্তার গণমাধ্যমকে জানান, খাদ্যে কাপড়ের রং বা শিল্পকারখানায় ব্যবহৃত বিষাক্ত রাসায়নিকের অনিয়ন্ত্রিত ব্যবহার মানবদেহের জন্য চরম হুমকি স্বরূপ। মাছে ব্যবহৃত টেক্সটাইল রং খাদ্যোপযোগী নয়। এসব কৃত্রিম রংযুক্ত মাছ নিয়মিত খেলে পাকস্থলী ও লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে। দীর্ঘমেয়াদে এটি কিডনি বিকল এবং ক্যানসারের মতো মারণব্যাধির ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। সাধারণ মানুষের দাবি, মাছের বাজারে অসাধু সিন্ডিকেটের এই জালিয়াতি বন্ধ করতে অনতিবিলম্বে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা প্রয়োজন। উপযুক্ত জরিমানা ও শাস্তির ব্যবস্থা না করা গেলে এই স্বাস্থ্যঝুঁকি ও প্রতারণা থামানো সম্ভব নয়।
Tag
আরও খবর