একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন “তেলাকুচা পাতা: ডায়াবেটিস নিয়ন্ত্রণে সম্ভাবনাময় ভেষজ, তবে প্রয়োজন সতর্কতা” ধামরাইয়ে রোমা-এমপি দ্বন্দ্বে উত্তপ্ত রাজনীতি মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১ ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস কুলিয়ারচরে দিনে-দুপুরে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ সভা অনুষ্ঠিত বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর রাবির সাংবাদিক হামলার বিচার দাবিতে জাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা

সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, উভয় পক্ষের অন্তত ২৫ জন আহতের দাবি


দেশচিএ হাদিসুর রহমান 


রাজধানীর পুরান ঢাকায় সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় সংগঠনের অন্তত ২৫ জন আহত হওয়ার দাবি করা হয়েছে।



মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ৩টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।



ছাত্রদলের দাবি, তারা দুপুর ৩টার দিকে মিছিল নিয়ে রায়সাহেব বাজারের দিকে যাওয়ার সময় ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের ভেতর থেকে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ইট, নারিকেলের খোসা ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল, সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ সেতু, সহ-সভাপতি রাকিবসহ অন্তত ১০ জন আহত হন।



সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল বলেন, ‘দুপুর ৩টার দিকে আমরা মিছিল নিয়ে রায়সাহেব বাজারের দিকে যাচ্ছিলাম। এ সময় হঠাৎ ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর থেকে আমাদের লক্ষ্য করে ইট, নারিকেলের খোসা ও লাঠি নিয়ে হামলা করা হয়। এতে সভাপতি জসিম, আমি, সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ সেতু, সহ-সভাপতি রাকিবসহ অন্তত ১০ জন আহত হই। পরে আমরা হামলা প্রতিহত করি। ছাত্রশিবিরই প্রথমে আমাদের ওপর হামলা চালায়।”


অন্যদিকে ছাত্রশিবিরের দাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।’



সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি জীবন বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের আহত নেতাকর্মীদের দেখতে আমরা হাসপাতালে গিয়েছিলাম। এ সময় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিমের নেতৃত্বে হাসপাতালের ভেতরে ঢুকে আমাদের ওপর হামলা করা হয়। হামলায় কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি রাজিব, সাথী হুজাইফাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।’



সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Tag
আরও খবর